নর্থ সাউথের নতুন ট্রেজারার অধ্যাপক আব্দুর রব খান

০৪ ডিসেম্বর ২০২৩, ০৭:২৮ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৯ PM
নতুন নিয়োগপ্রাপ্ত ট্রেজারার

নতুন নিয়োগপ্রাপ্ত ট্রেজারার © সম্পাদিত

রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়’র নতুন ট্রেজারার নিয়োগ দিয়েছে সরকার। সম্প্রতি অধ্যাপক আব্দুর রব খানকে এই পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারার হিসেবে নিয়োগ পাওয়া আব্দুর রব খান বিশ্ববিদ্যালয়ের স্কুল অব হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস অনুষদের ডিন হিসেবে কর্মরত রয়েছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ৩১ (১) ধারা অনুযায়ী অধ্যাপক আব্দুর রব খানকে এই পদে তিন শর্তে নিয়োগ দেওয়া হলো। এসব শর্তের মধ্যে রয়েছে-

১) ট্রেজারার পদে তার নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ হতে ৪ বছর। তবে চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন।

২) তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত বেতনভাতা প্রাপ্য হবেন এবং পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন।

৩) তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ অনুযায়ী দায়িত্ব পালন করবেন।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে শিক্ষা মন্ত্রণালয়ের ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে।

ছাত্র-জনতার গণপ্রতিরোধের মুখে শেখ হাসিনার স্বৈরশাসন থেকে মু…
  • ০৫ আগস্ট ২০২৬
বছর ঘুরতেই অচল ৫৬ ইউনিয়নের কোটি টাকার আবহাওয়া যন্ত্র, সুফল …
  • ০৫ আগস্ট ২০২৬
রাজধানীর যেসব সড়ক আজ বন্ধ থাকবে
  • ০৫ আগস্ট ২০২৬
সকাল থেকেই মেঘলা আকাশ, ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান দিবসে যবিপ্রবির গণভোজে অংশ নেবেন ৩ হাজার…
  • ০৫ আগস্ট ২০২৬
এবার গ্রাফিক্স আর্টস কলেজে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ
  • ০৫ আগস্ট ২০২৬