জবির নবনিযুক্ত উপাচার্য সাদেকা হালিমকে এমআইইউ ভিসির শুভেচ্ছা

০৩ ডিসেম্বর ২০২৩, ০৭:১২ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ০১:০১ PM
অধ্যাপক ড. সাদেকা হালিমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন এমআইইউ ভিসি

অধ্যাপক ড. সাদেকা হালিমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন এমআইইউ ভিসি © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নবনিযুক্ত উপাচার্য ও মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য অধ্যাপক ড. সাদেকা হালিমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এমআইইউ) ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান। রবিবার (৩ ডিসেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি কার্যালয়ে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন ও ফার্মেসি বিভাগের প্রধান ড. নারগিস সুলতানা চৌধুরী, স্কুল অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিসের ডিন ও ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান ড. মোহাম্মদ ওবায়দুল্লাহ, স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনোমিকসের ডিন ও ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান মো. মাহবুব আলম, বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ড. মো. মোয়াজ্জম হোসেন, সিজিইডির কোঅর্ডিনেটর ড. মুহাম্মাদ আবুল কালাম আজাদ প্রমুখ।

আরও পড়ুন: ঢাবিতে সেকেন্ড টাইম চালুর দাবিতে ভিসি ও ডিনদের স্মারকলিপি

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য  জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিমকে অভিনন্দন জানান এবং তার সফলতা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমৃদ্ধি কামনা করেন।

রেস্টুরেন্টে সংঘর্ষের ঘটনায় তিতুমীরের ৯ শিক্ষার্থীর বিরুদ্ধ…
  • ১৭ নভেম্বর ২০২৬
দক্ষতাকে কর্মসংস্থানে রূপান্তরের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত…
  • ১৭ নভেম্বর ২০২৬
ডিসেম্বর ঘিরে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে কঠোর নজরদারি, সতর্ক …
  • ১৭ নভেম্বর ২০২৬
১২ ঘণ্টা পর অবরুদ্ধ থেকে মুক্ত হলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভ…
  • ১৭ নভেম্বর ২০২৬
দেশে কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান হবে না: জামায়…
  • ১৬ নভেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয় তিন দিন বন্ধ ঘোষণা
  • ১৬ নভেম্বর ২০২৬