ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির নতুন প্রো-ভিসি রাবি অধ্যাপক আশিক

০২ ডিসেম্বর ২০২৩, ০৮:২৪ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ০১:০১ PM
অধ্যাপক ড. মোহাম্মদ আশিক মোসাদ্দিক

অধ্যাপক ড. মোহাম্মদ আশিক মোসাদ্দিক © সংগৃহীত

রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি’র নতুন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রো-ভিসি) নিয়োগ দিয়েছে সরকার। সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অধ্যাপক ড. মোহাম্মদ আশিক মোসাদ্দিককে এই পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির নতুন প্রো-ভিসি হিসেবে নিয়োগ পাওয়া ড. মোহাম্মদ আশিক মোসাদ্দিক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ৩১ (১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মোহাম্মদ আশিক মোসাদ্দিককে এই পদে তিন শর্তে নিয়োগ দেওয়া হলো। এসব শর্তের মধ্যে রয়েছে-

১) প্রো-ভিসি পদে তার নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ হতে ৪ বছর। তবে মহামান্য চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন;

২) তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত বেতনভাতা প্রাপ্য হবেন এবং পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন;

৩) তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ অনুযায়ী দায়িত্ব পালন করবেন।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে শিক্ষা মন্ত্রণালয়ের ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে।

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9