অধ্যাপক ড. আমিনুল ইসলামের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আগামীকাল

২৮ নভেম্বর ২০২৩, ০৯:৫৪ AM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৪:১২ PM
অধ্যাপক ড. আমিনুল ইসলাম

অধ্যাপক ড. আমিনুল ইসলাম © ফাইল ছবি

দেশের বিশিষ্ট মৃত্তিকাবিজ্ঞনী ও শিক্ষাবিদ এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা উপাচার্য ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আমিনুল ইসলামের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আগামীকাল। এ উপলক্ষ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এক স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ২০১৭ সালের ২৯ নভেম্বর না ফেরার দেশে চলে যান তিনি।

অধ্যাপক ড. আমিনুল ইসলাম ২০০২ থেকে ২০১০ সাল পর্যন্ত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৯৬-২০০০ সাল পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়েরও উপাচার্যের দায়িত্ব পালন করেন। তিনি ১৯৫৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মৃত্তিকাবিজ্ঞান বিভাগে জুনিয়র লেকচারার হিসেবে যোগদান করেন এবং ১৯৭৩ সালে অধ্যাপক পদে উন্নীত হন। মহান মুক্তিযুদ্ধে তার গৌরবময় ভূমিকার জন্য তিনি ১৯৯১ সালে স্বাধীনতা পদকে ভূষিত হন।

অধ্যাপক ড. আমিনুল ইসলাম ২০১৬ -২০১৮ মেয়াদে সায়েন্স কাউন্সিল অফ এশিয়ার সভাপতি হিসেবে দায়িত্বরত ছিলেন। তিনি  বাংলাদেশ একাডেমি অব সায়েন্সস– এর সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন।

অধ্যাপক ড. আমিনুল ইসলাম ১৯৩৫ সালের ১ জানুয়ারি কুমিল্লা জেলার হোমনা থানার নাগের চর গ্রামের সাহেব বাড়িতে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। 

সাভারে জাবি শিক্ষার্থীকে অপহরণ-ছিনতাইয়ের অভিযোগ, মুক্তিপণ দ…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
আসিফ মাহমুদের পাশে মীর স্নিগ্ধ, দুদকের কড়া সমালোচনা
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের ফেসবুকে ছাত্রদলের ছবি-সংবাদ, জবি জনসংযোগ কর…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
দেনার এড়াতে ‘অপহরণ নাটক’, সাড়ে চার বছর পর উদ্ধার হোটেল মালিক
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
ঢাবিতে ১১৭৪ প্রতিযোগী নিয়ে ‘৮ম ঢাকা ইউনিভার্সিটি কুইজ ফেস্ট’
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
জিএসটি গুচ্ছের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬