সাকমিডের সাথে ইউআইইউ’র মিডিয়া স্টাডিজ বিভাগের সমঝোতা 

২৬ নভেম্বর ২০২৩, ০৩:৫৬ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৪:১৪ PM
সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ

সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ © টিডিসি ফটো

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম (এমএসজে) বিভাগ এবং সাউথ এশিয়া সেন্টার ফর মিডিয়া ইন ডেভলপমেন্ট (সাকমিড) -এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান গতকাল শনিবার ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইইউ’র উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়া। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউআইইউ’র ইনস্টিটিউট ফর অ্যাডভান্স রিসার্চের (আইএআর) নির্বাহী পরিচালক এবং প্রফেসর এমেরিটাস ড. এম রিজওয়ান খান, ইউআইইউ’র কোষাধ্যক্ষ জনাব মো. আব্দুল মোকাদ্দেম, ইউআইইউ’র স্কুল অফ হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ডিন প্রফেসর ড. হামিদুল হক এবং ইউআইইউর রেজিস্ট্রার ডা. মো. জুলফিকুর রহমান।

সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে ইউআইইউর মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম (এমএসজে) বিভাগের প্রধান ড. শেখ শফিউল ইসলাম  এবং সাউথ এশিয়া সেন্টার ফর মিডিয়া ইন ডেভলপমেন্টের (সাকমিড) উপ পরিচালক জনাব সৈয়দ কামরুল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। 

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মো. আবুল কাশেম মিয়া বলেন, মিডিয়া ও সাংবাদিকতায় উদ্ভাবন, গবেষণা এবং প্রশিক্ষণের ক্ষেত্রে পেশাদার সংস্থা এবং একাডেমিয়ার মধ্যে সহযোগিতা বাড়াতে হবে। এছাড়াও এই চুক্তি শিক্ষার্থীদের মিডিয়া এবং জার্নালিজম ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের প্রধান ও পরিচালকবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬