মানারাত ইউনিভার্সিটির ভিসির সঙ্গে বিশিষ্টজনদের সৌজন্য সাক্ষাৎ

২২ নভেম্বর ২০২৩, ১০:৩৯ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:১০ PM
মানারাত ইউনিভার্সিটির ভিসির সঙ্গে বিশিষ্টিজনদের সৌজন্য সাক্ষাৎ

মানারাত ইউনিভার্সিটির ভিসির সঙ্গে বিশিষ্টিজনদের সৌজন্য সাক্ষাৎ © টিডিসি ফটো

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য (ভিসি) প্রফেসর ড. মুহাম্মদ আব্দুস ছবুর খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সরকারের সাবেক সচিব, কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ সমাজের বিশিষ্টজনেরা।

বুধবার (২২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের গুলশান ক্যাম্পাসে উপাচার্যের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় অন্যদের মাঝে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. মোয়াজ্জম হোসেন উপস্থিত ছিলেন।  

সৌজন্য সাক্ষাৎ করতে আসা বিশিষ্টজনেরা হলেন- বাংলাদেশ সরকারের সাবেক সচিব বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত কবি আসাদ মান্নান, নাট্যকার ও ঔপন্যাসিক মেজর (অব.) ফেরদৌস হাসান, এরিস্টোফার্মার পরিচালক মামুন ওয়াদুদ এবং সাবেক সচিব ও মানারাত ইন্টারন্যাশনাশনাল ইউনিভার্সিটির সাবেক রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম প্রমুখ।

এ সময় তারা মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলরের দায়িত্ব নেয়ায় প্রফেসর ড. মুহাম্মদ আব্দুস ছবুর খানকে অভিনন্দন জানানোর পাশাপাশি বিভিন্ন বিষয়ে কুশল বিনিময় করেন।

জুলাই দিবসে ৫০০ শিক্ষার্থী নিয়ে তিতুমীর ছাত্রশিবিরের ‘রান ফ…
  • ০৫ আগস্ট ২০২৬
শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কেমন ছিল পরিস্থিতি
  • ০৫ আগস্ট ২০২৬
‘ঐক্যবদ্ধ জাতি হিসেবে আমাদের যাত্রা অব্যাহত রাখতে হবে’—জুলা…
  • ০৫ আগস্ট ২০২৬
শান্তা ফারজানাসহ নতুন ধারা বাংলাদেশের ৬ জন গ্রেপ্তার
  • ০৫ আগস্ট ২০২৬
‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত…
  • ০৫ আগস্ট ২০২৬
ছুটির দিনে রাজধানীতে আজ দুই বড় কনসার্ট, মঞ্চ মাতাবেন যেসব শ…
  • ০৫ আগস্ট ২০২৬