কানাডিয়ান ইউনিভার্সিটির উপ-উপাচার্য পদে অধ্যাপক গিয়াসউদ্দিন আহসানের যোগদান

২১ নভেম্বর ২০২৩, ১১:৩৭ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:১২ PM
নতুন উপ উপাচার্যকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়

নতুন উপ উপাচার্যকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় © টিডিসি ফটো

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে (সিইউবি)-এর উপ-উপাচার্য হিসেবে অধ্যাপক ড. মো. গিয়াসউদ্দিন আহসান যোগদান করেছেন। গত ১৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের টাউন হল মিটিংয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

এ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. চৌধুরী নাফিজ সরাফাত নতুন উপ-উপাচার্যকে ফুল দিয়ে বরণ করে নেন।

সিইউবি’র চ্যান্সেলর ও মহামান্য রাষ্ট্রপতি আগামী চার বছরের জন্য অধ্যাপক ড. মো. গিয়াসউদ্দিন আহসানকে উপ-উপাচার্য পদে নিযুক্ত করেন।

সিইউবিতে যোগদানের পূর্বে তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ডিন ও প্রো ভাইস চ্যান্সেলরসহ বিভিন্ন গুরত্বপূর্ণ পদে ১৮ বছরেরও অধিক সময় দায়িত্ব পালন করেছেন। এছাড়া ড. আহসান বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এর দক্ষিণ-পূর্ব এশিয়ার ট্যাকনিকাল এডভাইজরি কাউন্সিলের বিশেষজ্ঞ সদস্য হিসেবে কাজ করার অভিজ্ঞতাসহ সরকারি বেসরকারি বিভিন্ন গুরত্বপূর্ণ পদে ৩০ বছরেরও বেশি সময় ধরে একজন একাডেমিক সদস্য এবং গবেষক হিসাবে দায়িত্ব পালন করেছেন। 

রেস্টুরেন্টে সংঘর্ষের ঘটনায় তিতুমীরের ৯ শিক্ষার্থীর বিরুদ্ধ…
  • ১৭ নভেম্বর ২০২৬
দক্ষতাকে কর্মসংস্থানে রূপান্তরের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত…
  • ১৭ নভেম্বর ২০২৬
ডিসেম্বর ঘিরে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে কঠোর নজরদারি, সতর্ক …
  • ১৭ নভেম্বর ২০২৬
১২ ঘণ্টা পর অবরুদ্ধ থেকে মুক্ত হলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভ…
  • ১৭ নভেম্বর ২০২৬
দেশে কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান হবে না: জামায়…
  • ১৬ নভেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয় তিন দিন বন্ধ ঘোষণা
  • ১৬ নভেম্বর ২০২৬