মানারাত ইউনিভার্সিটিতে ইংরেজি বিভাগের বিদায় সংবর্ধনা ও সেমিনার

১৭ নভেম্বর ২০২৩, ১১:১২ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:২৪ PM
সেমিনারে বক্তব্য রাখছেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান

সেমিনারে বক্তব্য রাখছেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান © টিডিসি ফটো

বর্ণাঢ্য আয়োজনে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ইংরেজি বিভাগের বিদায়ী শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও “উইমেন রাইটস ইন ইংলিশ লিটারেচার” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১৭ নভেম্বর) আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের সেমিনার হলে এ সংবর্ধনা অনুষ্ঠান ও সেমিনার অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

ইংরেজি বিভাগের প্রধান আহমেদ মাহবুব-উল-আলমের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার ড. মো. মোয়াজ্জম হোসেন। সেমিনারে মূল প্রতিপাদ্যের ওপর আলোচনা করেন সহকারী অধ্যাপক মুহাম্মদ নাজমুল হক শিকদার শিবলু।

উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান বিদায়ী ছাত্র-ছাত্রীদের উত্তরোত্তর সফলতা ও সমৃদ্ধি কামনা করে বলেন, আজকের সেমিনারের মাধ্যমে যে সব খ্যাতিমান শিক্ষাবিদ, গবেষক, লেখক, কবি, সাহিত্যিকদের কথা বলা হয়েছে আশা করি তা থেকে তোমরা শিক্ষা নেবে। 

একই সঙ্গে তিনি ছাত্র-ছাত্রীদেরকে নৈতিক মূল্যবোধ সম্পন্ন ভালো মানুষ হওয়ার আহবান জানিয়ে বলেন, মান সম্পন্ন উচ্চশিক্ষার পাশাপাশি নৈতিকতা শিক্ষা দেয়াই হলো মানারাত ইউনিভার্সিটির অনন্য বৈশিষ্ট্য। 

ইংরেজি বিভাগের শিক্ষক সায়ীদা তারতিলা সানজিদার সঞ্চালনায় অনুষ্ঠানে বিদায়ী ছাত্র-ছাত্রীদেরকে ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে ইংরেজি বিভাগের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে কৌতুক, রম্য নাটক ও গান পরিবেশন করা হয়। অনুষ্ঠানে টাইটেল স্পন্সর ছিল কেরিয়ার পাথ।

জুলাই সনদ বাস্তবায়নের দাবি ও ক্যাম্পাসগুলোতে ছাত্রদলের হামল…
  • ০৫ আগস্ট ২০২৬
পথ হারালে এই জাদুঘরেই খুঁজে নেব নতুন পথ: ড. ইউনূস
  • ০৫ আগস্ট ২০২৬
এনসিপির অব্যহতি পাওয়া নেতা সালাউদ্দীন তানভীর গ্রেপ্তার
  • ০৫ আগস্ট ২০২৬
যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রের মধ্যে একজনের মরদ…
  • ০৫ আগস্ট ২০২৬
গলফ কোর্সে ট্রাম্পের সফরের আগে পিস্তল-গুলিসহ এক ব্যক্তি আটক
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই দিবসে ৫০০ শিক্ষার্থী নিয়ে তিতুমীর ছাত্রশিবিরের ‘রান ফ…
  • ০৫ আগস্ট ২০২৬