মিরপুরে মানারাত ইউনিভার্সিটির ২ বাসে আগুন

১৪ নভেম্বর ২০২৩, ০৯:৩৮ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:২৮ PM
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুইটি বাসে আগুন

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুইটি বাসে আগুন © সংগৃহীত

রাজধানীর মিরপুরে বেসরকারি বিশ্ববিদ্যালয় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুইটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার (১৪ নভেম্বর) রাত ৮টা ২৫ মিনিটে মিরপুর বেড়িবাঁধ সংলগ্ন নবাবেরবাগ উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বিএনপিসহ বিরোধী দলগুলোর পঞ্চম দফা অবরোধ শুরু হওয়ার আগের রাতে এই ঘটনা ঘটল। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে আগামীকাল বুধবার ও বৃহস্পতিবার অবরোধ ডেকেছে বিএনপি ও সমমনা দলগুলো।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, আজ রাত সাড়ে ৮টার দিকে মিরপুর-১ বেড়িবাঁধের নবাবের বাগ উওরপাড়া এলাকায় বাস দুটিতে আগুন দেওয়া হয়। খবর পাওয়ার ২০ মিনিটের মধ্যে কল্যাণপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

ম্যাপল বিয়ার কানাডিয়ান প্রি-স্কুলে ৪ পদে নিয়োগ
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
টেলিগ্রামভিত্তিক সংঘবদ্ধ অনলাইন প্রতারক চক্রের ২ সদস্য গ্রে…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষায় সফলতার প্রথম শর্ত—লাইফস্টাইল পরিবর্তন করা
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
৫০০ কুমিরের অভয়াশ্রম, সেখানেই হবে অলিম্পিক গেমসের ইভেন্ট
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুধু ফ্রেশারদের জন্য ড্রাগ ইন্টারন্যাশনালে চাকরি
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
বিডিজবসে চাকরি, লাগবে ১ বছরের অভিজ্ঞতা
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬