শান্ত-মারিয়ামের সমাবর্তনে সনদ পেলেন ৬ হাজারের বেশি গ্র্যাজুয়েট

১৩ নভেম্বর ২০২৩, ১১:২৮ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩১ PM
বর্ণাঢ্য আয়োজনে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তন অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তন অনুষ্ঠিত © সংগৃহীত

শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির তৃতীয় সমাবর্তন বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ নভেম্বর) সকালে রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিভিশন সেন্টারে এ সমাবর্তন অনুষ্ঠানে ৬ হাজারের বেশি গ্রাজুয়েটকে সনদ প্রদান করা হয়। 

সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতির পক্ষে সভাপতিত্ব করেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। স্বাগত বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. মো. শাহ-ই-আলম। সমাবর্তন বক্তা ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক শিনা এম ফ্যালকোনার।

এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও বরেণ্য শিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক। তিনি দেশ-বিদেশে বিশ্ববিদ্যালয়ের গ্রহণযোগ্যতা ও বিশেষায়িত হয়ে ওঠার পেছনে প্রয়াত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. ইমামুল কবীর শান্তর কথা স্মরণ করেন। সেই সাথে ভবিষ্যৎ অগ্রযাত্রায় কর্মক্ষেত্রে ছড়িয়েপড়া শিক্ষার্থীদের ভূমিকা এবং এর পেছনে শিক্ষকদের অবদানের কথা উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ ও বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদ।

সমাবর্তনে ছয় হাজারের বেশি শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর সনদ দেওয়ার পাশাপাশি ৫ ক্যাটাগরিতে স্বর্ণপদকসহ সর্বমোট ৩১টি সম্মানসূচক পদক প্রদান করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. পাড় মশিয়ূর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের ডিন, বিভাগীয় প্রধান, ফ্যাকাল্টিসহ অন্যরা উপস্থিত ছিলেন।

 

৩৬ জুলাইয়ে টেলিটকের বিশেষ অফার, স্বল্পমূল্যে মিলছে ইন্টারনে…
  • ০৫ আগস্ট ২০২৬
সরকারের বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান দিবসে জামালপুরে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক…
  • ০৫ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএসএড পরীক্ষার ফরম পূরণের বিজ্…
  • ০৫ আগস্ট ২০২৬
শুধু জুলাই গণঅভ্যুত্থান নয়, বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দো…
  • ০৫ আগস্ট ২০২৬
ছাত্রদলের হামলার প্রতিবাদে জবিতে আজ বিক্ষোভ করবে ছাত্রশক্তি
  • ০৫ আগস্ট ২০২৬