সন্ত্রাসের বিরুদ্ধে শান্তির বার্তা দিতে চেয়েছিলেন আইইউবি’র সাজিদুর

১৩ নভেম্বর ২০২৩, ১২:৫১ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩১ PM
ফিলিস্তিনের পতাকা জড়িয়ে সমাবেশস্থলে সাজ্জাদ

ফিলিস্তিনের পতাকা জড়িয়ে সমাবেশস্থলে সাজ্জাদ © সংগৃহীত

ইসরায়েলের সন্ত্রাসবাদের বিরুদ্ধে শান্তির বার্তা দিতে চেয়েছিলেন ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) গ্র্যাজুয়েট শিক্ষার্থী সাজিদুর রহমান। সে লক্ষ্যে তিনি সমাবর্তন অনুষ্ঠানে ফিলিস্তিনের পতাকা জড়িয়ে সমাবেশস্থলে উপস্থিত হয়েছিলেন। 

গত ৮ নভেম্বর বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে বিশ্ববিদ্যালয়টির ২৪তম সমাবর্তন অনুষ্ঠিত হয়। সমার্বতন অনুষ্ঠানে সাজিদুর রহমান কালো গাউনের উপর ফিলিস্তিনের পতাকা জড়িয়ে উপস্থিত হন।

জানতে চাইলে সাজিদুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এটা আমার একটা প্রতিবাদ ছিলো। আমি সন্ত্রাসবাদের বিরুদ্ধ একটা বার্তা দিতে চেয়েছিলাম। আর ফিলিস্তিনিরা তাদের স্বাধীনতার জন্যে লড়ছে। মুসলিম হিসেবে আমরা তাদের পাশে আছি।

তিনি বলেন, আমি ভেবেছিলাম ফিলিস্তিনের পতাকা গায়ে জড়িয়ে সমাবর্তন মঞ্চে উঠবো। আমার ইচ্ছে ছিল সমাবর্তনের অতিথিদের সামনে পতাকাটা গায়ে জড়িয়ে বক্তব্য দেব। আমার সাথে আমার মা গিয়েছিলেন। আমার ইচ্ছে ছিলো মা এই মুহূর্তটা দেখবেন।

সাজিদুর রহমান ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি থেকে হিসাববিজ্ঞান বিষয়ে স্নাতক (সম্মান) শেষ করেছেন। তিনি বিশ্ববিদ্যালয়টির হিসাববিজ্ঞান বিভাগের ১৮তম ব্যাচের শিক্ষার্থী।

সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এতে আইইউবির কোষাধ্যক্ষ খন্দকার মো. ইফতেখার হায়দার ও পাঁচ অনুষদের ডিনরা বক্তব্য রাখেন। সমাবর্তন অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন আইইউবির রেজিস্ট্রার মো. আনোয়ারুল ইসলাম। 

রেস্টুরেন্টে সংঘর্ষের ঘটনায় তিতুমীরের ৯ শিক্ষার্থীর বিরুদ্ধ…
  • ১৭ নভেম্বর ২০২৬
দক্ষতাকে কর্মসংস্থানে রূপান্তরের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত…
  • ১৭ নভেম্বর ২০২৬
ডিসেম্বর ঘিরে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে কঠোর নজরদারি, সতর্ক …
  • ১৭ নভেম্বর ২০২৬
১২ ঘণ্টা পর অবরুদ্ধ থেকে মুক্ত হলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভ…
  • ১৭ নভেম্বর ২০২৬
দেশে কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান হবে না: জামায়…
  • ১৬ নভেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয় তিন দিন বন্ধ ঘোষণা
  • ১৬ নভেম্বর ২০২৬