মানারাত ইউনিভার্সিটিতে ইসলামিক স্টাডিজ বিভাগের নবীনবরণ

১২ নভেম্বর ২০২৩, ১২:২১ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩২ PM
অনুষ্ঠানে অতিথিবৃন্দ

অনুষ্ঠানে অতিথিবৃন্দ © সংগৃহীত

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ইসলামিক স্টাডিজ বিভাগের নবীনবরণ এবং জাতীয় পর্যায়ের প্রথিতযশা শিক্ষাবিদ ও ইসলামিক ব্যক্তিত্বদের নিয়ে "ইসলামিক স্টাডিজ ইন হায়ার এডুকেশন : চ্যালেঞ্জেস অ্যান্ড সলিউশন্স ফ্রম বাংলাদেশ পার্সপেক্টিভস" (ইসলাম শিক্ষায় উচ্চশিক্ষা : বাংলাদেশের প্রেক্ষিতে সংকট ও সমাধান) শীর্ষক প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের গুলশান ক্যাম্পাসের সভাকক্ষে এ নবীনবরণ ও প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

মডারেটর ছিলেন স্কুল অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিসের ডিন ও ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান ড. মোহাম্মদ ওবায়দুল্লাহ।
 
প্যানেল আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক, উত্তর বাড্ডা কামিল মাদরাসার প্রিন্সিপাল ড. মো. আনোয়ার হোসাইন মোল্লা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ জহিরুল ইসলাম, জাগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ নুরুল্লাহ প্রমুখ।  

এতে প্রধান অতিথি প্রফেসর ড. মুহাম্মদ আবদুছ ছবুর খান ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান উল্লেখ করে বলেন, পৃিথবীতে যত ধর্ম, দেশ, জাতি কিংবা সভ্যতা আছে সবগুলোর মূলনীতি এক। তা হলো, মিথ্যা কথা বলা যাবে না, কাজে ফাঁকি দেয়া যাবে না, কাউকে ঠকানো যাবে না, অন্যের সম্পদ আত্মসাৎ করা যাবে না- ইত্যাদি ইত্যাদি। এগুলো হলো নৈতিকতার শিক্ষা। এ শিক্ষাই দিচ্ছে মানারাতের ইসলামিক স্টাডিজ বিভাগ। 

মানারাতের এ বিভাগে এক ঝাঁক দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক রয়েছে জানিয়ে নবাগত ছাত্র-ছাত্রীদের উদ্দেশে তিনি বলেন,  তোমরাও ভবিষ্যতে একেক জন ইসলামিক গবেষক হবে। মানারাত বিশ্ববিদ্যালয়ের দূত হয়ে বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাবে। এটাই আমাদের প্রত্যশা। 

অনুষ্ঠানে প্যনেল আলোচকবৃন্দ বাংলাদেশে উচ্চশিক্ষা ক্ষেত্রে ইসলামিক স্টাডিজ বিষয়ে পড়াশোনার সুযোগ এবং এর সংকট, সমাধান ও সম্ভাবনা নিয়ে বিস্তর আলোচনা করেন। 

ইসলামিক স্টাডিজ বিভাগের কোঅর্ডিনেটর ড. মো. রুহুল আমীনের স্বাগত বক্তৃতার মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনোমিকসের ডিন মোঃ মাহবুব আলম, রেজিস্ট্রার ড. মো.  মোয়াজ্জম হোসেন, কন্ট্রোলার অব এক্সামিনেশন্স ও অ্যাডমিশন অ্যান্ড পাবলিক রিলেশন্সের ভারপ্রাপ্ত পরিচালক এ. এইচ. এম. আবু সাঈদ, সিজিইডির কোঅর্ডিনেটর ড. মুহাম্মাদ আবুল কালাম আজাদ প্রমুখ। 

অনুষ্ঠানে ইসলামিক স্টাডিজ বিভাগের পক্ষ থেকে প্রথিতযশা শিক্ষাবিদ ও ইসলামিক ব্যক্তিত্বদের ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া নবাগত ছাত্র-ছাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। সব শেষে ইসলামিক স্টাডিজ বিভাগের যে সব ছাত্র-ছাত্রী বিগত পরীক্ষাগুলোতে ভালো ফলাফল করেছেন এবং বিভাগের উন্নয়ন ও বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন তাদেরকে পুরস্কৃত করা হয়।

গাঁজা চাষ ও বিক্রির অভিযোগে বৃদ্ধ গ্রেফতার, বিপুল মাদক উদ্ধ…
  • ৩১ মার্চ ২০২৬
ভিসির সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ, সিট বরাদ্দে নীতিমালাসহ ১…
  • ৩১ মার্চ ২০২৬
বাড়ি থেকে বের করে দিতে বৃদ্ধাকে নির্যাতনের অভিযোগ
  • ৩১ মার্চ ২০২৬
‘শান্তির পৃথিবীতে সাগর তুই একাই থাক’ বলে দুই শিশুপুত্র নিয়ে…
  • ৩১ মার্চ ২০২৬
লক্ষ্মীপুরে মাদক ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার
  • ৩১ মার্চ ২০২৬
সিগারেটের দাম বাড়ানোর ইঙ্গিত
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence