অর্থনীতি বিভাগের ইকোনমিস্ট কর্নার পরিদর্শন করলেন এইউবি উপাচার্য

০৯ নভেম্বর ২০২৩, ০৭:৪০ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩৫ PM
ইকোনমিস্ট কর্নার পরিদর্শন করছেন উপাচার্য, ট্রেজারারসহ বিভাগের শিক্ষকবৃন্দ

ইকোনমিস্ট কর্নার পরিদর্শন করছেন উপাচার্য, ট্রেজারারসহ বিভাগের শিক্ষকবৃন্দ © টিডিসি ফটো

এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর অর্থনীতি বিভাগের ইকোনমিস্ট কর্নার পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ইমেরিটাস অধ্যাপক ড. শাহজাহান খান। বুধবার (৮ নভেম্বর) আশুলিয়াস্থ স্থায়ী ক্যাম্পাসে তিনি ইকোনমিস্ট কর্নার পরিদর্শন।

ইকোনমিস্ট কর্নার পরিদর্শনকালে এই সুন্দর উদ‍্যোগের জন‍্য উপাচার্য অর্থনীতি বিভাগ ও বিভাগের শিক্ষার্থীদের বিশেষ ধন্যবাদ জানিয়ে বলেন, শিক্ষার্থীদেরকে শুধু ক্লাসরুমে নয়, ক্যাম্পাসে ঢোকার পর থেকেই যেন তারা শিক্ষার পরিবেশ পায় সেভাবেই কাজ করছে এইউবি’র প্রতিটি বিভাগ। তারা যেন করিডোরে হাঁটতে গিয়েও কিছু শিখতে পারে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামীতে এই বিভাগ থেকে আরও বেশি বেশি দক্ষ ও যোগ্য গ্র্যাজুয়েট বের হবে।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম ও অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান রবিউল করিম মৃদুল এবং বিভাগের অন‍্যান‍্য ফ‍্যাকাল্টিবৃন্দ।

ট্রেজারার অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম বলেন, অর্থনীতির জনক যারা তাদের নিয়ে এই ইকোনমিস্ট কর্নারটি শিক্ষার্থীদের জন্য বেশ কাজে আসবে। ভবিষ্যতে আরও এমন নান্দনিক উপস্থাপনা অব্যাহত রাখবে অর্থনীতি বিভাগ এটাই আমাদের প্রত্যাশা।

অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান রবিউল করিম মৃদুল বলেন, এইউবি অর্থনীতি বিভাগের দীর্ঘ ঐতিহ্য রয়েছে। এই বিভাগের এলামনাইগণ সরকারি-বেসরকারি পর্যায়ে এবং বিদেশেও ভালো ভালো অবস্থানে কর্মরত আছে। তারই ধারাবাহিকতায় মেধাবী ও যোগ্য ইকনোমিস্ট গড়ে তোলার লক্ষ্যে বিভাগটিকে আরও বেশি শিক্ষার্থী বান্ধব করে গড়ে তোলার সর্বোচ্চ প্রচেষ্টা চলছে।

রেস্টুরেন্টে সংঘর্ষের ঘটনায় তিতুমীরের ৯ শিক্ষার্থীর বিরুদ্ধ…
  • ১৭ নভেম্বর ২০২৬
দক্ষতাকে কর্মসংস্থানে রূপান্তরের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত…
  • ১৭ নভেম্বর ২০২৬
ডিসেম্বর ঘিরে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে কঠোর নজরদারি, সতর্ক …
  • ১৭ নভেম্বর ২০২৬
১২ ঘণ্টা পর অবরুদ্ধ থেকে মুক্ত হলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভ…
  • ১৭ নভেম্বর ২০২৬
দেশে কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান হবে না: জামায়…
  • ১৬ নভেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয় তিন দিন বন্ধ ঘোষণা
  • ১৬ নভেম্বর ২০২৬