অনলাইনে ক্লাস-পরীক্ষার ঘোষণা নর্দান ইউনিভার্সিটির

০৭ নভেম্বর ২০২৩, ১২:১১ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩৭ PM
নর্দান ইউনিভার্সিটি

নর্দান ইউনিভার্সিটি © ফাইল ছবি

আগামী ৭  থেকে ১১ নভেম্বরের সকল পরীক্ষা ও ক্লাস অনলাইনে নেওয়ার ঘোষণা দিয়েছে বেসরকারি নর্দান ইউনিভার্সিটি। সোমবার (০৬ নভেম্বর) উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটির রেজিস্ট্রার এম মুনিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের সকল বিভাগীয় প্রধান, প্রোগ্রাম কো-অর্ডিনেটর, ছাত্র-ছাত্রী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অনিবার্য কারণ বশত, আগামী ০৭ নভেম্বর ২০২৩ইং হতে ১১ নভেম্বর ২০২৩ইং তারিখের সকল পরীক্ষা ও ক্লাস অন-লাইন-এ অনুষ্ঠিত হবে। সকল অনুষদের ডীন এবং বিভাগীয় প্রধানগণ ক্যাম্পাসে অবস্থান করবেন।

এছাড়াও বিশ্ববিদ্যালয়টির সকল বিভাগীয় প্রধান ও প্রোগ্রাম কো-অর্ডিনেটরদেরকে রুটিন অনুযায়ী স্ব স্ব প্রোগ্রাম বা বিভাগের উল্লিখিত তারিখের পরীক্ষা ও ক্লাস অনলাইনে নেওয়ার বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার অনুরোধও জানানো হয়েছে একই বিজ্ঞপ্তিতে।

মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬
বিস্কুটের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ, সাতক্ষীরায় ঐতিহাসিক …
  • ২০ এপ্রিল ২০২৬