মাইকে ঘোষণা দিয়ে ড্যাফোডিল শিক্ষার্থীদের উপর হামলা, আহত ১০

০৫ নভেম্বর ২০২৩, ০৮:৫২ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩৮ PM
ড্যাফোডিলের লোগো ও হামলায় আহত শিক্ষার্থীরা

ড্যাফোডিলের লোগো ও হামলায় আহত শিক্ষার্থীরা © সংগৃহীত

এক শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার রেশ কাটতে না কাটতেই এবার মাইকে ঘোষণা দিয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে স্থানীয়রা। হামলায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।রোববার (৫ নভেম্বর) সন্ধ্যার পর সাভারের বিরুলিয়ার খাগান এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে,  গত ২৭ অক্টোবর টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী হাসিবুল ইসলাম অন্তরকে তুলে নিয়ে বেধড়ক মারধর করে খাগান এলাকায় ফেলে রেখে চলে যায় দুর্বৃত্তরা। পরে শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে প্রথমে রাজু হাসপাতাল পরে সাভারের এনাম মেডিকেলে নিয়ে যায়। এরপর পরিবারের তত্ত্বাবধানে তাকে ময়মনসিংহের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গত ২ নভেম্বর মারা যায় অন্তর। এ ঘটনায় মামলা দায়ের হলে মামলার আসামি রাহাতকে গ্রেপ্তার করা হয়। তবে বাকি আসামিদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

আরও পড়ুন: যেভাবে হত্যা করা হয় ড্যাফোডিল শিক্ষার্থী অন্তরকে

নাম প্রকাশে অনিচ্ছুক সাংবাদিকতা বিভাগের এক শিক্ষার্থী জানান, অন্তরকে পিটিয়ে হত্যার ঘটনায় আমরা দোষীদের সর্বোচ্চ শাস্তিসহ ৬ দফা দাবি জানিয়েছে। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের দাবি মেনে নিতে গড়িমসি করেছেন। তাই আসামির গ্রেপ্তার ও হত্যাকারীদের ফাঁসির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছি। বিক্ষোভের এক পর্যায়ে হঠাৎ করেই স্থানীয়রা মাইকে ঘোষণা দিয়ে লাঠি, হকিস্টিক, দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপর হামলা চালিয়েছে। হামলায় প্রায় ১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। অনেকের অবস্থা গুরুতর।

এ বিষয়ে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এম. লুৎফর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘স্থানীয়দের সাথে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কিছু ঝামেলা হচ্ছে। আমরা বিষয়টি মীমাংসার চেষ্টা করছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘খাগান এলাকায় শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সংঘর্ষ হয়েছে। এতে মেহেদী হাসান নামে এক শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’

ভিআইপি ও পুলিশ কর্মকর্তাদের নামে ভুয়া আইডি খুলে প্রতারণা, য…
  • ৩০ মার্চ ২০২৬
ঢাবি প্রো-ভিসি শিক্ষার রুটিন দায়িত্বে উপাচার্য ড. ওবায়দুল ই…
  • ৩০ মার্চ ২০২৬
কুবির প্রশাসনিক কার্যক্রম বন্ধের হুমকি দিলেন ছাত্রদল নেতারা
  • ৩০ মার্চ ২০২৬
ব্লেড-ক্ষুর নিয়ে চাকসু নেতার ওপর হামলা
  • ৩০ মার্চ ২০২৬
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন খুবি ছাত্রী
  • ৩০ মার্চ ২০২৬
সংসদে নামাজ পড়তে গিয়ে জুতো খোয়ালেন এমপি হানজালা
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence