ঢাবির নবনিযুক্ত উপাচার্যকে মানারাত ইউনিভার্সিটি ভিসির শুভেচ্ছা

০৫ নভেম্বর ২০২৩, ০৬:০৫ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩৮ PM
ঢাবির নবনিযুক্ত ভিসিকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন মানারাত  ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য

ঢাবির নবনিযুক্ত ভিসিকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন মানারাত ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। শনিবার (৪ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি কার্যালয়ে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান। এ সময় উপস্থিত ছিলেন এমআইইউ'র রেজিস্ট্রার ড. মো. মোয়াজ্জম হোসেন। 

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য ঢাবির নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালকে অভিনন্দন জানান এবং তার সফলতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমৃদ্ধি কামনা করেন। 

অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালও এমআইইউর সাবেক সিন্ডিকেট সদস্য হিসেবে ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খানকে ধন্যবাদ জানিয়ে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির খোঁজ-খবর নেন। একই সঙ্গে তিনি মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন এবং যে কোন প্রয়োজনে তাঁর সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান।

রেস্টুরেন্টে সংঘর্ষের ঘটনায় তিতুমীরের ৯ শিক্ষার্থীর বিরুদ্ধ…
  • ১৭ নভেম্বর ২০২৬
দক্ষতাকে কর্মসংস্থানে রূপান্তরের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত…
  • ১৭ নভেম্বর ২০২৬
ডিসেম্বর ঘিরে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে কঠোর নজরদারি, সতর্ক …
  • ১৭ নভেম্বর ২০২৬
১২ ঘণ্টা পর অবরুদ্ধ থেকে মুক্ত হলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভ…
  • ১৭ নভেম্বর ২০২৬
দেশে কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান হবে না: জামায়…
  • ১৬ নভেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয় তিন দিন বন্ধ ঘোষণা
  • ১৬ নভেম্বর ২০২৬