ফের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন

০৪ নভেম্বর ২০২৩, ০৮:২৫ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৪০ PM
এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যানের সামনে একটি বাসে আগুন জ্বলছে

এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যানের সামনে একটি বাসে আগুন জ্বলছে © সংগৃহীত

অবরোধের আগের দিন আবারও গ্রিন ইউনিভার্সিটির বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাজধানীর এলিফ্যান্ট রোডে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থল পৌঁছেছে। শনিবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে বাসে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। এর আগে ২ নভেম্বর রাত ৯ টার দিকে মিরপুর-১২তে একই বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন দেওয়া হয়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে আমাদের কাছে সংবাদ আসে এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যানের সামনে একটি বাসে আগুন লেগেছে। খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে।

বাসে কীভাবে আগুন লেগেছে জানতে চাইলে তিনি, বাসে কেউ আগুন দিয়েছে নাকি অন্য কোনোভাবে লেগেছে তা এখনো জানা যায়নি।

এর আগে ২ নভেম্বর রাত ৯টা ১২ মিনেটে মিরপুর–১২ নম্বরে গ্রিন ইউনিভার্সিটির দাঁড়িয়ে থাকা একটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

উল্লেখ্য, সরকারের পদত্যাগের ১ দফা দাবি আদায়ে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু হচ্ছে রোববার (৫ নভেম্বর) ভোর ৬টা থেকে। দলটির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা অন্য দলগুলোও এই কর্মসূচি পালন করবে।

অন্তবর্তী সরকারের সহযোগিতায় জামায়াত রংপুর দখল করেছে: রাশেদ …
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
কিশোরগঞ্জকে ময়মনসিংহ থেকে যারা বের করেছে, তাদের অভিশাপ দিলে…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
জাবিতে বৈষম্যমূলক আচরণের অভিযোগ, প্রশাসনের অনুষ্ঠান বয়কট ছা…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
‘ছাত্র সংগঠনের ৯০ শতাংশ কাজ হবে পড়ার টেবিলে, মাঠে থাকবে সর্…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
জাকসুর শেষ দিনে ‘শেষ বিকেলের উৎসব’
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
যা আছে ১৫৯ বছরের পুরাতন ‘ধর্ম্মবিবাদ’ কাব্যে
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬