এআইইউবিতে হতে যাচ্ছে এপিকিউএন একাডেমিক কনফারেন্স 

০১ নভেম্বর ২০২৩, ১০:৫৩ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০১:২১ PM
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ © লোগো

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি)-তে আগামী ২-৪ নভেম্বর, ৩ দিনব্যাপী এশিয়া প্যাসিফিক কোয়ালিটি নেটওয়ার্ক (এপিকিউএন) একাডেমিক কনফারেন্স-২০২৩ অনুষ্ঠিত হতে যাচ্ছে। কনফারেন্সে বিভিন্ন বিষয়ে ২৭টি গবেষণাপত্র উপস্থাপন করা হবে।

গত ২০ বছর ধরে এপিকিউএন এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে উচ্চশিক্ষার মান উন্নয়নে কাজ করছে। এরই ধারাবাহিকতায় এপিকিউএন কনফারেন্স ২০২৩ প্রথমবারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই কনফারেন্সে ১৫টি দেশের খ্যাতনামা শিক্ষাবিদ ও গবেষকগণ অংশগ্রহন করতে যাচ্ছেন। 

এই সম্মেলনে ৪ জন মূল বক্তা হিসাবে উপস্থিত থাকবেন। তারা হলেন, ইউরোপিয়ান কোয়ালিটি অ্যাসুরেন্সের প্রেসিডেন্ট স্টিফেন লউইক, সিএইচইএ এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জান ফ্রিস, আইএনকিউএএএইচই এর বোর্ড অব ডিরেক্টর প্রফেসর ড. ওলগুন সিসেক এবং বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মেসবাহউদ্দিন আহমেদ। 
 
কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, এম.পি। এছাড়াও অতিথি হিসেবে বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান, এপিকিউএন এর বোর্ড সদস্যবৃন্দ বিভিন্ন স্থানীয় ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিবৃন্দ, বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্যবৃন্দ এবং এআইইউবি ট্রাস্টি বোর্ডের সদস্যবৃন্দ ও শিক্ষকগণ ৩ দিনের এই কনফারেন্সে অংশগ্রহন করবেন।

পচা-বাসি খাবার বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
ছেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে মাকে দলবদ্ধ ধর্ষণ
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
খাল পুনঃখনন ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নে অর্থনীতি শক্তিশালী হ…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
কক্সবাজার সৈকতে গোসলে নেমে স্রোতে ভেসে পর্যটক নিখোঁজ
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
এবার রাজধানীর তিন এলাকায় ককটেল বিস্ফোরণ
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে বিএনপি
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬