অবরোধের প্রতিবাদে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিক্ষোভ

০১ নভেম্বর ২০২৩, ১০:৫১ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০১:২১ PM
অবরোধের প্রতিবাদে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিক্ষোভ

অবরোধের প্রতিবাদে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিক্ষোভ © টিডিসি ফটো

সারা দেশজুড়ে বিএনপি-জামায়াতের আহ্বানে চলা তিনদিনের অবরোধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা-কর্মীরা। বুধবার (০১ নভেম্বর) রাজধানীর রামপুরা ব্রিজে অবস্থান কর্মসূচি শেষে বিক্ষোভ মিছিল করেছে সংগঠনটির নেতাকর্মীরা।

এসময় নেতাকর্মীরা বিএনপি-জামায়াতের চলমান তিন দিনব্যাপি অবরোধের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। ‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু’, ‘বাংলাদেশ ছাত্রলীগ-নেতা মোদের শেখ মুজিব’, ‘হই হই রই রই-জামাত শিবির/বিএনপি গেলি কই’সহ বিভিন্ন ধরনের স্লোগান দিয়েছেন নেতা-কর্মীরা।

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি মো. জাহিদুল হাসান শোভন বলেন, দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। ঠিক এই সময়ে নির্বাচনকে সামনে রেখে সন্ত্রাস ও নৈরাজ্য শুরু করেছে বিএনপি-জামায়াত। ছাত্রসমাজ তাদের এ অপতৎপরতা মেনে নেবে না। তাদের সব অপকৌশল রুখে দেওয়া হবে।

এদিন বিক্ষোভ মিছিলটি রামপুরা ব্রিজ হতে আফতাবনগরের বিভিন্ন জায়গা প্রদক্ষিন করে। অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিলে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিভিন্ন পদের দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

কমল জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষার ফি, পুনর্নির্ধারি…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের এমফিল ও পিএইচডি …
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
জাকসুর উদ্যোগে ২৫ লাখ টাকায় জাবি মেডিকেল সেন্টার আধুনিকায়ন …
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
ক্যান্সার প্রতিরোধে নারীদের সচেতন করতে ইবি ক্যাপের উঠান বৈঠক
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
ইসলামোফোবিয়া: ভয় থেকে বৈষম্য, বৈষম্য থেকে সহিংসতা
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
চাঁদের গাড়িতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, ৬ পর্যটক আটক
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬