ডিআইইউতে অষ্টম সিজেন নেটওয়ার্কিং কনফারেন্সের সমাপ্তি

৩০ অক্টোবর ২০২৩, ০৪:৪৩ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০১:৪৯ PM

© সংগৃহীত

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) সাংবাদিকতা, গণমাধ্যম ও যোগাযোগ বিভাগ এবং ডয়চে ভেলে (ডিডব্লিউ) এর যৌথ প্রযোজনায় সম্পন্ন  হয়েছে। দুই দিন ব্যাপী আয়োজিত হয় ‘বাংলাদেশে স্থানীয় ও আঞ্চলিক গণমাধ্যমের জন্য অর্থনৈতিক স্থায়িত্ব নিশ্চিতকরণ’ শীর্ষক অষ্টম সিজেন বাংলাদেশ নেটওয়ার্কিং সম্মেলন ২০২৩। সাংবাদিকতা, গণমাধ্যম এবং  যোগাযোগ বিভাগের শীর্ষস্থানীয় গণমাধ্যম বিশেষজ্ঞ, আঞ্চলিক পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং সাংবাদিকতা বিভাগের শিক্ষকসহ  প্রায় ৭০ জন প্রতিনিধি এই  সম্মেলনে সমবেত  হন। ২৯ অক্টোবর সিজেন বাংলাদেশ নেটওয়ার্কিং কনফারেন্স  ২০২৩-এর দ্বিতীয় দিনে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে  বহু সম্মানিত অতিথি অংশ নেন।

সম্মেলনের সমাপনী অধিবেশনে “মানসম্পন্ন  সাংবাদিকতা ও রাজস্ব: সাংবাদিকতা শিক্ষা এবং পেশাদারিত্বে ভবিষ্যতের সাংবাদিকদের জড়িত করা" বিষয়ক কর্মশালা পরিচালনা করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক এবং চেয়ারম্যান কাজী এম আনিসুল ইসলাম। এ অধিবেশনের মাধ্যমে দু'দিনের অধিবেশনে আলোচিত বিষয়গুলির সমাধান বের করার চেষ্টা করা হয়।  অংশগ্রহণকারীদের মধ্যে একজন, জনাব এ বি এম জাবেদ সুলতান পিয়াস, প্রধান ডিজিটাল বিজনেস অফিসার, প্রথম আলো, বলেন, "প্রথম আলো গণমাধ্যম হিসেবে সর্বপ্রথম দেশে অনলাইনে রাজস্ব আয়ের যাত্রা  শুরু করেছে। সব সংবাদপত্রের জন্য এখনই তাদের অনলাইন উপস্থিতি প্রতিষ্ঠা করার উপযুক্ত সময়। তাদের উচিত ফেসবুক ও ইউটিউবের মতো  মাধ্যম ব্যবহার করা এবং নিজস্ব ওয়েবসাইটগুলি থেকে উৎপন্ন আয় তদারকির উপর জোর দেয়া"।

একইসাথে দুই দিনব্যাপী সম্মেলনের দ্বিতীয় দিনে ‘ডিআইইউ ২০২৩ ঘোষণা: একটি টেকসই ভবিষ্যতের জন্য স্থানীয় ও আঞ্চলিক মিডিয়ার অগ্রগতি এবং পরবর্তী সম্মেলনের সূচনা’ বিষয়ক খসড়া নীতি উপস্থাপন করা হয়েছিল। প্রধান অতিথি  হিসেবে উপস্থিত  ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ফারুক আহমেদ। তিনি বলেন, “সংবাদপত্র এবং  অন্যান্য যোগাযোগ মাধ্যমগুলোকে সংবাদ প্রকাশে সতর্কতা অবলম্বনের পাশাপাশি  অনলাইন উপস্থিতিও বাড়াতে হবে। আমি বিশ্বাস করি সরকার এগুলো বাস্তবায়নে কোনো কমতি  রাখবেন না। এক্ষেত্রে সমস্ত অংশীদারদের কাছ থেকেও একটি সম্মিলিত প্রতিশ্রুতি প্রয়োজন”।

ডিআইইউ ২০২৩ ঘোষণা বিষয়ক অধিবেশন পরিচালনায় সভাপতির দায়িত্বে ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, গণমাধ্যম ও যোগাযোগ বিভাগের প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. গোলাম রহমান এবং সহ-সভাপতিরদায়িত্বে ছিলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের , গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন সম্মেলনের সহ-আহবায়ক ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, গণমাধ্যম ও যোগাযোগ বিভাগের প্রধান সহকারী অধ্যাপক আফতাব হোসেন। সবশেষে ধন্যবাদ ও কৃতজ্ঞতাসূচক বক্তব্য রাখেন সম্মেলনের আহবায়ক ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, গণমাধ্যম ও যোগাযোগ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ আব্দুল কাবিল খান।

২৮ অক্টোবর  উদ্বোধনী অধিবেশনে স্থানীয় এবং আঞ্চলিক গণমাধ্যম: প্রতিকূল সময়ে টিকে থাকা ‘শীর্ষক বক্তৃতায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক কালের কণ্ঠ পত্রিকার সম্পাদক শাহেদ মোহাম্মদ আলী। এছাড়াও  অনুষ্ঠিত হয়েছিল স্থানীয় এবং আঞ্চলিক মিডিয়ার দৃশ্যপট বোঝা” এবং অংশীজনদের নিয়ে “বাংলাদেশী আঞ্চলিক গণমাধ্যমের জন্য উদ্ভাবনী জীবিকার মানদন্ড অন্বেষণ” শীর্ষক দুটি পূর্ণাঙ্গ অধিবেশন। একইসাথে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আসা শিক্ষার্থীদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গল্প বলার কৌশল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।

জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফরিদপুরে শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা
  • ০৫ আগস্ট ২০২৬
যুক্তরাষ্ট্রে বুয়েটের সাবেক শিক্ষার্থী ইরফান আল-হুসাইনির মৃ…
  • ০৫ আগস্ট ২০২৬
ময়মনসিংহে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ
  • ০৫ আগস্ট ২০২৬
জামায়াত-শিবিরকে মোকাবিলা করার জন্য ছাত্রদল একাই যথেষ্ট: রাক…
  • ০৫ আগস্ট ২০২৬
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, পদ ১০,…
  • ০৫ আগস্ট ২০২৬
ছাত্রদলের সঙ্গে শিবিরের সংঘর্ষে উত্তপ্ত বরিশাল বিশ্ববিদ্যাল…
  • ০৫ আগস্ট ২০২৬