মানারাত ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক নজরুল ইসলাম আর নেই

২৪ অক্টোবর ২০২৩, ০৪:২০ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০২:৫৮ PM
অধ্যাপক ড. নজরুল ইসলাম

অধ্যাপক ড. নজরুল ইসলাম © ফাইল ফটো

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে রংপুর নগরীর দর্শনা সূত্রাপুরের নিজ বাসায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা রফিকুল আমিন খান বলেন, ভিসি স্যার বেশ কিছুদিন ধরে দুরারোগ্য ব্যাধি ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন। শেষের দিকে উনি নিজ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন। সেখানে আজ বিকেলে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।

২০১৯ সালের ৮ ডিসেম্বর মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি হিসেবে যোগ দিয়েছিলেন অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম। তৎকালীন রাষ্ট্রপতি ও মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চ্যান্সেলর মো. আবদুল হামিদ তাঁকে চার বছরের জন্য মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি হিসেবে নিয়োগ দিয়েছিলেন।

দেশ বরেণ্য এই শিক্ষাবিদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চেয়ারম্যান, রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচিত সভাপতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান এবং প্রকৌশল অনুষদের ডিন, রসায়ন বিভাগের চেয়ারম্যান, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও ভাইস চ্যান্সেলরের প্রতিনিধি হিসেবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও প্রশাসনিক সেক্টরে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম ইউনিভার্সিটি অব দিল্লি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন, দিল্লি থেকে জুনিয়র রিসার্স ফেলোশিপ (জেআরএফ) ও সিনিয়র রিসার্স ফেলোশিপ (এসআরএফ) ডিগ্রি অর্জন করেন। তাঁর বহু গবেষণাকর্ম দেশি-বিদেশি জার্নালে প্রকাশিত হয়েছে।

তিনি দেশে ও দেশের বাইরে বহু আন্তর্জাতিক সম্মেলনে প্রবন্ধ উপস্থাপন করেছেন। তাঁর লেখা উল্লেখযোগ্য কয়েকটি গ্রন্থ হলো ‘রাসায়নিক গতিবিদ্যা ও আলোক রসায়ন’, ‘মৌলিক জৈব রসায়ন’ ও ‘মৌলিক অজৈব রসায়ন’।

দেশে অস্থিরতা, যা বললেন প্রধানমন্ত্রী
  • ০৫ আগস্ট ২০২৬
ইবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা, ক্যাম্পাসজুড়ে মাইকিং
  • ০৫ আগস্ট ২০২৬
জবিতে ছাত্রদলের হামলায় আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে জা…
  • ০৫ আগস্ট ২০২৬
ইতিহাস বিকৃতির অভিযোগ, জুলাইয়ের অনুষ্ঠান বয়কট করলেন এনসিপি …
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের টিকিট মিলবে অনলাইনে, যেভ…
  • ০৫ আগস্ট ২০২৬
সরকারি তোলারাম কলেজে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত বেশ কয়েকজন
  • ০৫ আগস্ট ২০২৬