মানারাত ইউনিভার্সিটিতে শুরু হচ্ছে শেখ রাসেল জাতীয় বিতর্ক প্রতিযোগিতা

২৪ অক্টোবর ২০২৩, ০১:২৮ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০২:৫৮ PM

© সংগৃহীত

বর্ণাঢ্য আয়োজনে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আগামীকাল (২৫ অক্টোবর) থেকে শুরু হচ্ছে চার দিনব্যাপী শেখ রাসেল ২য় এমআইইউডিসি জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৩। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের গুলশান ক্যাম্পাসে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র ও মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো: আতিকুল ইসলাম। 

উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষ্যে রং-বেরংয়ের ব্যানার, ফেস্টুনে সাজানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের গুলশান ক্যাম্পাস। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেট ক্লাব (এমআইইউডিসি) এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করছে। 

বাংলা সংসদীয় পদ্ধতির বিতর্ক প্রতিযোগিতার এবারের আসরে সারাদেশের ৩২টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং ২৪টি কলেজের বিতার্কিক দল অংশ নিতে অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে। কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে আলাদা আলাদাভাবে প্রতিযোগিতার বিজয়ী নির্বাচন করা হবে। 

এবারের প্রতিযোগিতায় সার্বিক সহযোগিতায় রয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও স্বপ্নধারা। গোল্ড স্পন্সর হিসেব অংশ নিচ্ছে এমা। ২৮ অক্টোবর শনিবার বিকেলে ফাইনাল রাউন্ড, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে চার দিনব্যাপী এ বিতর্ক প্রতিযোগিতা সমাপ্ত হবে।

যুক্তরাষ্ট্রে বুয়েটের সাবেক শিক্ষার্থী ইরফান আল-হুসাইনির মৃ…
  • ০৫ আগস্ট ২০২৬
ময়মনসিংহে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ
  • ০৫ আগস্ট ২০২৬
জামায়াত-শিবিরকে মোকাবিলা করার জন্য ছাত্রদল একাই যথেষ্ট: রাক…
  • ০৫ আগস্ট ২০২৬
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, পদ ১০,…
  • ০৫ আগস্ট ২০২৬
ছাত্রদলের সঙ্গে শিবিরের সংঘর্ষে উত্তপ্ত বরিশাল বিশ্ববিদ্যাল…
  • ০৫ আগস্ট ২০২৬
বজ্রপাত ঠেকাতে ৫ কিলোমিটার সড়কে তালগাছ রোপণের উদ্যোগ ওমর শর…
  • ০৫ আগস্ট ২০২৬