বিশ্ববিদ্যালয়ে সনদ তুলতে এসে প্রাণ গেল শিক্ষার্থীর

২০ অক্টোবর ২০২৩, ০৮:৫৮ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৩০ PM
ফাইয়াদ আলম

ফাইয়াদ আলম © সংগৃহীত

বগুড়া সদর উপজেলায় বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে সনদপত্র তুলতে এসে বাস চাপায় ফাইয়াদ আলম (২৭) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ শুক্রবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কে বাঘোপাড়া খোলারঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফাইয়াদ আলম বগুড়ার গাবতলী উপজেলার লস্করীপাড়ার জহুরুল আলমের ছেলে। তিনি বগুড়ার বেসরকারি বিশ্ববিদ্যালয় পুণ্ড্র ইউনিভার্সিটি সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে তিনি কয়েকদিন আগে পাস করেছেন।  

জানা যায়, ফাইয়াদ আলম আজ বেলা ১২টার দিকে ওই বিশ্ববিদ্যালয়ে যান। সেখান থেকে দুপুর ১টার দিকে তিনি বের হয়ে মোটরসাইকেলযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। মহাসড়কে বগুড়ার বাঘোপাড়া খোলারঘর এলাকায় পৌঁছালে গাইবান্ধা থেকে বগুড়াগামী যাত্রীবাহী একটি বাস পেছন থেকে তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। এসময় বাসচালক কিছুদূরে গিয়ে যাত্রীদের নামিয়ে দিয়ে বাস রেখে পালিয়ে যান।

এদিকে খবর পেয়ে ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘটনাস্থলে যান। তারা তাৎক্ষণিক মহাসড়ক অবরোধ করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে থানা ও হাইওয়ে পুলিশ গিয়ে তাদের ক্যাম্পাসে ফেরত পাঠায়।

হাইওয়ে পুলিশের গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আমিনুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে বাস এবং মোটরসাইকেলটি থানা হেফাজতে নেওয়া হয়েছে।

ইবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা, ক্যাম্পাসজুড়ে মাইকিং
  • ০৫ আগস্ট ২০২৬
জবিতে ছাত্রদলের হামলায় আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে জা…
  • ০৫ আগস্ট ২০২৬
ইতিহাস বিকৃতির অভিযোগ, জুলাইয়ের অনুষ্ঠান বয়কট করলেন এনসিপি …
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের টিকিট মিলবে অনলাইনে, যেভ…
  • ০৫ আগস্ট ২০২৬
সরকারি তোলারাম কলেজে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত বেশ কয়েকজন
  • ০৫ আগস্ট ২০২৬
বরগুনায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মস…
  • ০৫ আগস্ট ২০২৬