গাজায় ইসরাইলি আগ্রাসন বন্ধে গবিতে বিক্ষোভ

১৯ অক্টোবর ২০২৩, ০৪:২৪ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৩৬ PM

© টিডিসি ফটো

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) শিক্ষার্থীবৃন্দ। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে ক্যাম্পাসের বাদামতলা থেকে ট্রান্সপোর্ট চত্ত্বর হয়ে বিক্ষোভ মিছিলটি শুরু করেন তাঁরা। মিছিলটি প্রধান ফটকের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তাঁরা। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে করা এই বিক্ষোভ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থীকে অংশ নিতে দেখা যায়।

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীদের ‘আল আকসা আল আকসা, লাব্বাইক লাব্বাইক, বিশ্বের মুসলিম এক হও এক হও’, ‘আল আকসা আল আকসা জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘ইসরায়েলের ইহুদিরা হুঁশিয়ার সাবধান’, ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘বদরের হাতিয়ার গর্জে উঠো আরেকবার’, ‘ফিলিস্তিনে হামলা কেন জবাব চাই জবাব চাই’, ফিলিস্তিনে হামলায়,  জাতিসংঘ চুপ কেন?’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

আরও পড়ুন: মেয়াদোত্তীর্ণ শেকৃবি ছাত্রলীগের সম্মেলন ১ নভেম্বর

বিক্ষোভ মিছিলে সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, ‘ফিলিস্তিনের সাধারণ মানুষের হত্যা নিপিড়নের দ্রুত বিচার চাই। গণ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা সেই নির্যাতিত নিপীড়িত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাচ্ছি।

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও প্রশাসন  বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন বলেন, ‘মানবতার বুলি উঠানো জাতিসংঘ আজ কোথায়? আমরা আজ শুধু মুসলিম হিসেবে মানুষ হিসেবে মানবিকতার বিচার চাই ইসরায়েলের পরিকল্পিত এ হামলার প্রতি।’

রেস্টুরেন্টে সংঘর্ষের ঘটনায় তিতুমীরের ৯ শিক্ষার্থীর বিরুদ্ধ…
  • ১৭ নভেম্বর ২০২৬
দক্ষতাকে কর্মসংস্থানে রূপান্তরের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত…
  • ১৭ নভেম্বর ২০২৬
ডিসেম্বর ঘিরে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে কঠোর নজরদারি, সতর্ক …
  • ১৭ নভেম্বর ২০২৬
১২ ঘণ্টা পর অবরুদ্ধ থেকে মুক্ত হলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভ…
  • ১৭ নভেম্বর ২০২৬
দেশে কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান হবে না: জামায়…
  • ১৬ নভেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয় তিন দিন বন্ধ ঘোষণা
  • ১৬ নভেম্বর ২০২৬