ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ উপাচার্য অধ্যাপক ড. শামস্ রহমান

১৮ অক্টোবর ২০২৩, ০৭:২৫ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৩৬ PM
নতুন উপাচার্য অধ্যাপক শামস্ রহমানকে স্বাগত জানান বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন

নতুন উপাচার্য অধ্যাপক শামস্ রহমানকে স্বাগত জানান বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন © টিডিসি ফটো

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. শামস্ রহমান। বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চার বছরের জন্য তাঁকে উপাচার্য পদে নিয়োগ দিয়েছেন। তিনি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা উপাচার্য এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর, অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন আজ বুধবার (১৮ অক্টোবর) রাজধানীর আফতাব নগরের নিজস্ব ক্যাম্পাসে নতুন উপাচার্য অধ্যাপক শামস্ রহমানকে স্বাগত জানান।

অধ্যাপক শামস্ রহমান ২০২১ এবং ২০২২ সালে পরপর দুবার বিশ্বের শীর্ষস্থানীয় ২ শতাংশ স্কলারের একজন হিসেবে স্বীকৃতি লাভ করেন। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ার মেলবোর্নের আরএমআইটি বিশ্ববিদ্যালয়ের সাপ্লাই চেইন ম্যানেজম্যান্ট বিভাগের একজন অধ্যাপক এবং এ বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ের একজন বিশেষজ্ঞ। তাঁর ২৫০টিরও বেশি গবেষণা নিবন্ধ আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে। তিনি ‘ইন্টারন্যাশনাল জার্নাল অফ ইনফরমেশন সিস্টেমস্ এন্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট’-এর এসোসিয়েট এডিটর। সেইসাথে তিনি ১৫টি আন্তর্জাতিক জার্নালের এডিটরিয়াল বোর্ডের সদস্য। অধ্যাপক রহমান একাডেমিক ও গবেষণা কাজের স্বীকৃতি স্বরূপ দেশে-বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পুরস্কৃত হয়েছেন। অধ্যাপক শামস্ রহমান অধ্যাপক হিসেবে অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয়সহ যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের একাধিক বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা ও গবেষণার কাজে জড়িত ছিলেন।

শিক্ষাজীবনে অধ্যাপক রহমান কমনওয়েলথ স্কলারশিপের আওতায় যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ এক্সেটার থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি রেলারুশ ইন্সটিটিউট অব টেকনেলজি থেকে ‘মাস্টার অফ সায়েন্স ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়রিং’ এবং থাইল্যান্ডের এশিয়ান ইন্সটিটিউট অব টেকনেলজি (এআইটি) থেকে ‘মাস্টার অফ ইঞ্জিনিয়রিং ইন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়রিং এন্ড ম্যানেজমেন্ট’ ডিগ্রি অর্জন করেন। তিনি মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে এসএসসি এবং এইচএসসি সম্পন্ন করেছিলেন।

ইবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা, ক্যাম্পাসজুড়ে মাইকিং
  • ০৫ আগস্ট ২০২৬
জবিতে ছাত্রদলের হামলায় আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে জা…
  • ০৫ আগস্ট ২০২৬
ইতিহাস বিকৃতির অভিযোগ, জুলাইয়ের অনুষ্ঠান বয়কট করলেন এনসিপি …
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের টিকিট মিলবে অনলাইনে, যেভ…
  • ০৫ আগস্ট ২০২৬
সরকারি তোলারাম কলেজে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত বেশ কয়েকজন
  • ০৫ আগস্ট ২০২৬
বরগুনায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মস…
  • ০৫ আগস্ট ২০২৬