ব্র্যাক ইউনিভার্সিটির ইনোভেশন হাবের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

১৮ অক্টোবর ২০২৩, ০৫:৪০ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৩৮ PM
ব্র্যাক ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটি ইনোভেশন হাবের ভিত্তিপ্রস্তর স্থাপনে উপস্থিত অতিথিবৃন্দ

ব্র্যাক ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটি ইনোভেশন হাবের ভিত্তিপ্রস্তর স্থাপনে উপস্থিত অতিথিবৃন্দ © টিডিসি ফটো

ব্র্যাক ইউনিভার্সিটির ‘ইউনিভার্সিটি ইনোভেশন হাব-স্মার্ট ইউনিবেটর’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

বুধবার (১৮ অক্টোবর) অনলাইনের মাধ্যমে ব্র্যাক ইউনিভার্সিটিসহ সাতটি বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব এর ভিত্তিপ্রস্তর স্থাপন এবং তিনটি বিশ্ববিদ্যালয়ে এই হাবের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। 

‘ইউনিভার্সিটি ইনোভেশন হাব’ বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের একটি প্রকল্প। এই প্রকল্পের উদ্দেশ্য হলো ব্যবসায়িক মডেলের উদ্ভাবনকে উৎসাহিত করা, বাণিজ্যিকভাবে কার্যকর পণ্য এবং টেকসই বিপণন কৌশল তৈরি করা, দেশের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করা এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করা। 

এই প্রকল্পের অন্যতম আরেকটি লক্ষ্য হল শিক্ষার্থীদের নিজেদের এবং বাংলাদেশের জন্য সফল উদ্যোক্তা এবং পরিবর্তনের অন্যতম চালিকাশক্তি হিসেবে গড়ে তোলা, যাতে করে তারা ব্যবসা ক্ষেত্রে সফলভাবে নিজেদের মেলে ধরতে পারে।

ইউনিভার্সিটি ইনোভেশন হাব-স্মার্ট ইউনিবেটর এর ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষ্যে এদিন ইউনিভার্সিটির অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ মাহফুজুল আজিজ। 

এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর মোহাম্মদ মাহবুব রহমান, বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপারসন প্রফেসর মো. মোসাদ্দেকুর রহমান, এনডিই ইনফ্রাটেক লিমিটেডের চেয়ারম্যান মাকসুদুল ইসলাম এবং বাংলাদেশ হাই-টেক পার্ক কতৃপক্ষের ডিজিটাল উদ্যোক্তা এবং উদ্ভাবন ইকো-সিস্টেম উন্নয়ন প্রকল্প এর প্রকিউরমেন্ট স্পেশালিস্ট ড. মো. নুরুল ইসলামসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ।

আজকের তরুণ প্রজন্মকে আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ার সৈনিক হিসেবে উল্লেখ করে উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বর্তমান সরকার আজকের বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তুলেছে এবং আগামীতে দেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চায়। 

শেখ রাসেল দিবসে ইউনিভার্সিটি ইনোভেশন হাবসহ অনেকগুলো প্রকল্পের উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এসব প্রকল্পের ফলে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আরো গতিশীলতা আসবে।

অনুষ্ঠানে  ব্র্যাক ইউনিভার্সির্টিতে ‘ইউনিভার্সিটি ইনোভেশন হাব’ স্থাপন করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান ব্র্যাক ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ মাহফুজুল আজিজ। তিনি বলেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে একটি উদ্ভাবনী পরিবেশের বিকাশ এবং শিক্ষার্থীদের কর্মোপযোগী করে গড়ে তুলতে এই ইনোভেশন হাব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমার বিশ্বাস।

ব্র্যাক ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর মাহবুব রহমান বলেন, এই ইনোভেশন হাব আমাদের শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য একটি উদ্ভাবনী ও সৃজনশীল পরিবেশ প্রদান করবে। এটি তাদের ধারণাগুলোর বাস্তবায়ন এবং নতুন উদ্যোগ সৃষ্টিতে সহায়তা করবে। এছাড়া এনডিই ইনফ্রাটেক লিমিটেডের চেয়ারম্যান মাকসুদুল ইসলাম তার বক্তব্যে বলেন, এই ইনোভেশন হাব সম্ভাবনাময় শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার পথে একটি সেতুবন্ধন তৈরি করবে।’

এ সময় প্রকল্পটির লক্ষ্য হল আইটিভিত্তিক স্টার্টআপসমূহের ব্যবসার বিকাশ ঘটানো উল্লেখ করে বাংলাদেশ হাই-টেক পার্ক কতৃপক্ষের ডিজিটাল উদ্যোক্তা এবং উদ্ভাবন ইকো-সিস্টেম উন্নয়ন প্রকল্প এর প্রকিউরমেন্ট স্পেশালিস্ট ড. মো. নুরুল ইসলাম বলেন, বাংলাদেশ সরকার আইটিভিত্তিক স্টার্টআপসমূহকে উৎসাহিত করছে যাতে শিক্ষার্থীরা নিজেরাই উদ্যোক্তা হয়ে গড়ে ওঠে এবং শিক্ষাজীবন শেষে তাদের চাকরি খোঁজার প্রবণতা হ্রাস পায়।

এই অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন ব্র্যাক ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপারসন প্রফেসর মো. মোসাদ্দেকুর রহমান।

ইবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা, ক্যাম্পাসজুড়ে মাইকিং
  • ০৫ আগস্ট ২০২৬
জবিতে ছাত্রদলের হামলায় আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে জা…
  • ০৫ আগস্ট ২০২৬
ইতিহাস বিকৃতির অভিযোগ, জুলাইয়ের অনুষ্ঠান বয়কট করলেন এনসিপি …
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের টিকিট মিলবে অনলাইনে, যেভ…
  • ০৫ আগস্ট ২০২৬
সরকারি তোলারাম কলেজে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত বেশ কয়েকজন
  • ০৫ আগস্ট ২০২৬
বরগুনায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মস…
  • ০৫ আগস্ট ২০২৬