প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘ইমোশনাল ইনটেলিজেন্স’ বিষয়ক কর্মশালা

১৭ অক্টোবর ২০২৩, ০৫:১৫ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৩৮ PM
কর্মশালায় উপস্থিত ট্রেইনার ও অংশগ্রহণকারীরা

কর্মশালায় উপস্থিত ট্রেইনার ও অংশগ্রহণকারীরা © টিডিসি ফটো

প্রেসিডেন্সি ইউনিভার্সিটি এবং বাংলাদেশ এফএমসিজি এইচআর সোসাইটির যৌথ উদ্যোগে এইচআর প্রফেশনালদের জন্য ‘ইমোশনাল ইনটেলিজেন্স’ বিষয়ক একটি কর্মশালার আয়োজন করা হয়। গত শনিবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অডিটোরিয়ামে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।  

ব্যক্তিগত, সামাজিক কিংবা পেশাগত জীবনে সফলতার জন্য কেবল ভালো আইকিউ থাকাই যথেষ্ট নয়। আইকিউ এর পাশাপাশি ইমোশনাল ইনটেলিজেন্স (ইকিউ) এ দক্ষতা থাকা বিশেষভাবে প্রয়োজন। 

বর্তমান জটিল কর্পোরেট লাইফে টিম ওয়ার্ক থেকে শুরু করে লিডারশিপ পর্যন্ত সকল স্তরেই আবেগিক দক্ষতা থাকার গুরুত্ব অপরিসীম। বাংলাদেশের বর্তমান ও ভবিষ্যতের এইচআর লিডারদের আবেগিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যেই প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ও এফএমসিজি এইচআর সোসাইটি যৌথ উদ্যোগে আয়োজন করা হয় ইমোশনাল ইনটেলিজেন্স ফর এইচআর প্রফেশনালস ।   

এই কর্মশালার প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের কর্পোরেট সেক্টরের জনপ্রিয় ট্রেইনার রুশদিনা খান। 

এই কর্মশালায় প্রেসিডেন্সি ইউনিভার্সিটির স্কুল অব বিজনেসের ডিন, চেয়ারম্যান, হেড অব এডমিশন, হেড অব স্টুডেন্ট এফেয়ার্স এন্ড ক্যারিয়ার সার্ভিস, অন্যান্য কর্মকর্তা এবং বাংলাদেশের বিভিন্ন কোম্পানির এইচআর প্রফেশনাল ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।  

রেস্টুরেন্টে সংঘর্ষের ঘটনায় তিতুমীরের ৯ শিক্ষার্থীর বিরুদ্ধ…
  • ১৭ নভেম্বর ২০২৬
দক্ষতাকে কর্মসংস্থানে রূপান্তরের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত…
  • ১৭ নভেম্বর ২০২৬
ডিসেম্বর ঘিরে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে কঠোর নজরদারি, সতর্ক …
  • ১৭ নভেম্বর ২০২৬
১২ ঘণ্টা পর অবরুদ্ধ থেকে মুক্ত হলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভ…
  • ১৭ নভেম্বর ২০২৬
দেশে কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান হবে না: জামায়…
  • ১৬ নভেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয় তিন দিন বন্ধ ঘোষণা
  • ১৬ নভেম্বর ২০২৬