জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা থেকে বাঁচতে বনায়ন জরুরি: এইউবি প্রতিষ্ঠাতা

১৬ অক্টোবর ২০২৩, ০৯:০৩ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৩৯ PM
এইউবি প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর ড.আবুল হাসান মুহাম্মদ সাদেক

এইউবি প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর ড.আবুল হাসান মুহাম্মদ সাদেক © সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সবুজ আঙিনায় ঔষধি, ফলজ ও বনজ বৃক্ষরোপন অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপন করেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এইউবি) প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক। এসময় তিনি জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা থেকে বাঁচতে বনায়ন এর উপর গুরুত্বারোপ করেন।   

বৃক্ষরোপন অভিযানে সভাপতিত্ব করেন বিএসএমইউ উপাচার্য প্রফেসর ডা. মো: শারফুদ্দিন আহমদ। আরো উপস্থিত ছিলেন বিগ্রেডিয়ার জেনারেল ডা: মো: রেজাউর রহমান, পরিচালক, বিএসএমএমইউ । 

বৃক্ষরোপন অভিযানে প্রধান অতিথি ড. সাদেক বলেন, প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে বাচঁতে আমাদেরকে বেশি বেশি বৃক্ষরোপন করতে হবে এবং তার যত্ন নিতে হবে। ক্যাম্পাস সবুজায়নের এই কর্মসূচীকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, এই ধারা অব্যাহত রাখতে হবে।  তিনি আরো বলেন, জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা থেকে বাচঁতে নগরায়নের পাশাপাশি বনায়নের উপর সমান গুরুত্ব দিতে হবে।

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
অভাবে থেমে যায় আইনজীবী হওয়ার স্বপ্ন, ভ্যানে পোশাক বিক্রি কর…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
সন্তানদের বিষ খাওয়ানোর পর বাবারও বিষপান, প্রাণ গেল ৩ শিশুর
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলের প্রজ্ঞাপন নিয়ে সবশেষ যা জানা যাচ্ছে
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
তিন কোম্পানির সার্ভার হ্যাক করল গুগলের জেমিনি
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬