নবীন শিক্ষার্থীদের বরণ করে নিল ইউল্যাবের বাংলা বিভাগ

১৩ অক্টোবর ২০২৩, ০৮:৪৭ AM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৪৫ PM
অনুষ্ঠানে অতিথিবৃন্দ

অনুষ্ঠানে অতিথিবৃন্দ © টিডিসি ফটো

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের ‘বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ’-এর ‘ফল-২০২৩’ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের  বরণ করে নেয় বিভাগটি। এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ। বৃহস্পতিবার (১২ অক্টোবর) ইউল্যাব ক্যাম্পাসে নবীন বরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন দুই বাংলার রবীন্দ্র গবেষকদের অন্যতম অধ্যাপক সৈয়দ আকরম হোসেন। তিনি নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাদের  জ্ঞানগত এবং শিল্পগত বিকাশ ঘটানোর দিকে মনোযোগ দিতে বলেন। তিনি বলেন, মানুষের বিদ্যার বিকাশ এবং চিত্তের বিকাশ দুটোই সমানভাবে দরকার। বর্তমান পুঁজিবাদী বিশ্ব মানুষের চিত্তের বিকাশকে গুরুত্ব না দেওয়ায় নানা সংকট তৈরি হচ্ছে। শিক্ষার্থীরা যেনো দুই ধরণের শিক্ষায় নিজেদের নিয়োজিত করে সে দিকে তিনি দৃষ্টি আকর্ষণ করেন।

অনুষ্ঠানের বিশেষ অতিথি পশ্চিমবাংলার কবি ও অনুবাদক গৌতম গুহরায় নবীনদের স্বাগত জানান এবং গতি ও প্রগতির দিকে ধাবিত হবার আহবান জানান।

বাংলা বিভাগের বিভাগীয় প্রধান শারমিনুর নাহারে সভাপতেত্বে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে স্বাগত বক্তব্য প্রদান করেন কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক কায়সার হক।

অনুষ্ঠানে কবিতা, গান ও নাচ পরিবেশন করেন বিভাগের শিক্ষার্থীরা। সবশেষে বিভাগের উপদেষ্টা অধ্যাপক শামীম রেজার শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষিত হয়।

কনটেন্ট  ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে ধর্ষণ মামলা 
  • ০৫ আগস্ট ২০২৬
এসএসসির ফল নিয়ে আন্তঃশিক্ষা বোর্ডের সভা কাল
  • ০৫ আগস্ট ২০২৬
চুরি করতে এসে গৃহবধূর কামড়ে আঙুল হারাল চোর, অতঃপর...
  • ০৫ আগস্ট ২০২৬
ব্যাবহারিক পরীক্ষার নামে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ পেলে ব…
  • ০৫ আগস্ট ২০২৬
টিবি হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন গণশিক্ষা প্রতি…
  • ০৫ আগস্ট ২০২৬
সারা দেশ অশান্ত হলেও আমার ক্যাম্পাসে এখনো শৃঙ্খলা বিরাজমান:…
  • ০৫ আগস্ট ২০২৬