আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয় ও বিসিসির মধ্যে এমওইউ স্বাক্ষরিত

০৯ অক্টোবর ২০২৩, ০৮:৩০ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৫১ PM

© সংগৃহীত

আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এর মধ্যে একটি এমওইউ স্বাক্ষরিত হয়েছে। সোমবার (০৯ অক্টোবর) বিসিসি ভবনে এটি স্বাক্ষারিত হয়।

আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ ফাজলী ইলাহী ও বিসিসির নির্বাহী পরিচালক রণজিৎ কুমারের উপস্থিতে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. মুস্তাফিজুর রহমান ও বিসিসির পরিচালক (গবষেণা, উদ্ভাবন ও উন্নয়ন) এ কেম এম শাহনেওয়াজ চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউতে স্বাক্ষর করেন। এই এমওইউ এর ফলে উভয় প্রতিষ্ঠান গবেষণা, উদ্ভাবনসহ বিভিন্ন  ক্ষেত্রে তথ্য আদান প্রদান করবে। ফলে উভয় প্রতিষ্ঠান উপকৃত হবে। 

এ সময় আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির ডিরেক্টর প্রফেসর ড. সারওয়ার মোর্শেদ, সেন্টার অফ এক্সিলেন্স-এর ডিরেক্টর প্রফেসর ড. এমতিয়াজ আহমেদ চৌধুরী, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ড. মো. শাহরিয়ার মাহবুব ও বিসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কুবি শিক্ষিকার ছেলের মরদেহ বিশ্ববিদ্যালয় এলাকা থেকে উদ্ধার
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
‎জবির দ্বিতীয় গেট জুড়ে বাসের সারি, ভোগান্তিতে শিক্ষার্থীরা
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, আবেদন ৫ অক্টোবর পর্যন্ত
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
‎কে হচ্ছেন রাষ্ট্রপতি মনোনীত জাবি সিন্ডিকেট সদস্য?
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
ব্যাটে-বলে ব্যর্থ সাকিব, হারল দলও
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
নির্যাতনের চিহ্ন, কোথাও পোড়ানো— ‘একই কায়দায়’ ফেলে রাখা ৯ না…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬