গ্রিন ইউনিভার্সিটিতে ‘স্মার্ট অ্যাঙ্করিং’ শীর্ষক কর্মশালা

০৮ অক্টোবর ২০২৩, ০৯:১৬ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৫১ PM
শিক্ষার্থীদের অ্যাঙ্করিং বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছেন এক প্রশিক্ষক

শিক্ষার্থীদের অ্যাঙ্করিং বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছেন এক প্রশিক্ষক © টিডিসি ফটো

উপস্থাপনায় দক্ষতা ও মান উন্নয়নের লক্ষ্য নিয়ে ‘স্মার্ট অ্যাঙ্করিং’ শীর্ষক এক কর্মশালার আয়োজন করেছে গ্রিন ইউনিভার্সিটি সাংবাদিক ফোরাম। বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের পূর্বাচল আমেরিকান সিটিস্থ স্থায়ী ক্যাম্পাসে এই কর্মশালার আয়োজন করা হয়।

এতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ প্রধান অতিথি ও কোষাধ্যক্ষ অধ্যাপক কে এম ওয়াজেদ কবির বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন জার্নালিজম অ্যান্ড মিডিয়া কমিউনিকেশন বিভাগের শিক্ষক ড. আফজাল হোসেন খান, ফোরাম মডারেটর মো. শামীম মণ্ডল প্রমুখ। কর্মশালায় বেসরকারি টিভি চ্যানেলের নিউজ প্রেজেন্টার আশিক তমাল ও মাহমুদুল হাসান জাহিদ প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ বলেন, জীবন চলার পথে যে সফট স্কিলগুলো স্বীকৃত, এর অন্যতম হলো উপস্থাপনা। যা শুধু পেশা হিসেবে নয়, ব্যক্তিজীবনের অনেক ক্ষেত্রেও কাজে দেয়। তিনি বলেন, যেকোনো একটি সাফল্যের পেছনে সফট স্কিলের অবদান ৭০ থেকে ৮০ ভাগ। তাই শুধু ক্লাসের শিক্ষা নয়, এর বাইরেও অনেক দক্ষতা অর্জন করা জরুরি। তিনি আরও বলেন, সংবাদে বস্তুনিষ্ঠতা অনেক বেশি প্রয়োজন। সংবাদে অতিরঞ্জিত ব্যাপার কাম্য নয়। খেয়াল রাখতে হবে, এসব কারণে অনেক সময়ই সত্য ঢাকা পড়ে যায়।

কোষাধ্যক্ষ অধ্যাপক কে এম ওয়াজেদ কবির বলেন, কথাবার্তায় হৃদয়গ্রাহীতা আসলেই একজন ভালো বক্তা হওয়া যায়। কিন্তু এক্ষেত্রে উপস্থাপনা আরও একধাপ এগিয়ে। কারণ, বক্তব্যের সঙ্গে এখানে নিজেকেও মডেল হিসেবে উপস্থাপনের ব্যাপার থাকে। তিনি বলেন, উপস্থাপনা শুধু একটি পেশা নয়, এটি একটি জীবনমুখী শিক্ষা। এ সময় তিনি সাংবাদিকতার বিভিন্ন বিষয় নিয়েও কথা বলেন।

পরে পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপনার নানাদিক নিয়ে আলোচনা করেছে দুই প্রেজেন্টার। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ২৪…
  • ২৩ মার্চ ২০২৬
ঈদের নামাজের সময় নির্ধারণ নিয়ে সংঘর্ষ, ছাত্রদল নেতা বহিষ্কার
  • ২৩ মার্চ ২০২৬
হঠাৎ ভিডিও কলে হাসপাতাল পরিদর্শন স্বাস্থ্য প্রতিমন্ত্রীর, অ…
  • ২৩ মার্চ ২০২৬
বন্ধুদের সঙ্গে হাঁসের মাংস খেতে গিয়ে বাইক দুর্ঘটনায় ড্যাফোড…
  • ২৩ মার্চ ২০২৬
ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ বাড়লে ‘সহিংসতার দুষ্টচক্রে’ আটকে পড়…
  • ২৩ মার্চ ২০২৬
ঈদের ছুটিতে কুয়াকাটায় পর্যটকদের উপচেপড়া ভিড়
  • ২৩ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence