বিআইইউতে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত

০৫ অক্টোবর ২০২৩, ০৪:২২ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:০০ PM

© সংগৃহীত

রাজধানী ঢাকার গ্রীন মডেল টাউনে বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (বিআইইউ) স্থায়ী ক্যাম্পাসে বিশ্ব শিক্ষক দিবস-২০২৩ উদযাপিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আমিনুল হক ভূইয়ার নেতৃত্ব বৃহস্পতিবার (৫অক্টোবর)  একটি র‌্যালি বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্তর ও রাস্তা প্রদক্ষিন করে। 

র‌্যালি শেষে উপাচার্য প্রফেসর ড. মো. আমিনুল হক ভূইয়া বলেন, শিক্ষক তাঁর শিক্ষা আদান প্রদানের মাধ্যমে আদর্শ জাতি গঠনে ভূমিকা পালন করেন। শিক্ষাই আলো আর এই আলো শিক্ষার্থীদের মাঝে  ছড়িয়ে দেন সম্মানিত শিক্ষকগন। প্রকৃত শিক্ষাই জাতির উন্নয়নের নিয়ামক। মুক্তিযুদ্ধের চেতনায় আমরা এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও উন্নয়নের ধারা অব্যাহত রেখে চলছি। তিনি আরও বলেন বিশ্বের ৩৩তম দেশ হিসেবে বাংলাদেশ আজ নিউক্লিয়ার ক্লাবে যোগাদান করেছে, যা শিক্ষা ও গবেষণার সমন্বিত প্রয়াস বটে। তাই মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাই। 
 
এ সময়ে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. আ ন ম রফিকুর রহমান, ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শের মোহাম্মদ, রেজিস্ট্রার বদরুল হায়দার চৌধুরী, সিনিয়র প্রফেসর মুহাম্মাদ মনসুরর রহমান,  অধ্যাপক আবদুল হাই শিকদার, ব্যবসা প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সুলতান আহমদ, অধ্যাপক ড.  মো: মিজানুর রহমান, আইন বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. গোলাম রসুলসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থী এ কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহণ করেন।

বিছানায় মাথা ঠেকানোর ৮ সেকেন্ডের মধ্যে ঘুমিয়ে পড়েন নরেন্দ্…
  • ০৫ আগস্ট ২০২৬
নেইমারকে ‘জোকার’ বললেন রেমোর সভাপতি
  • ০৫ আগস্ট ২০২৬
শেরপুর জেল ভাঙার দুই বছর: এখনো অধরা ৩৪৬ কয়েদি, উদ্ধার হয়নি …
  • ০৫ আগস্ট ২০২৬
সাঈদীর ছবিতে ‘ভুলে’ জুতা মেরে আক্ষেপে ভুগছেন ছাত্রদল নেতা, …
  • ০৫ আগস্ট ২০২৬
যবিপ্রবিতে নানা আয়োজনে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত
  • ০৫ আগস্ট ২০২৬
৬০ বছর বয়সে এসেও যেভাবে ১৬ কেজি ওজন কমালেন সালমান খান
  • ০৫ আগস্ট ২০২৬