ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে ফল সেমিস্টারের নবীন বরণ

০৫ অক্টোবর ২০২৩, ০২:৩৭ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:০০ PM
অনুষ্ঠানে অতিথিবৃন্দ

অনুষ্ঠানে অতিথিবৃন্দ © টিডিসি ফটো

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) ফল-২০২৩ সেমিস্টারের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ অক্টাবর) মহাখালী ক্যাম্পাসে নবীন বরণ অনুষ্ঠিত হয়।  আইএসইউ উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খানের সভাপতিত্বে এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এ, কে, এম, মোশাররফ হুসাইন ।

ইঞ্জিনিয়ার এ, কে, এম, মোশাররফ হুসাইন বলেন, দেশের উন্নয়নে শিক্ষার কোন বিকল্প নেই, তাই শিক্ষা অর্জন করে দেশের প্রতি দ্বায়িত্ব পালনের জন্য নবীন শিক্ষার্থীদের তিনি আহ্বান জানান। শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হলে শিক্ষকদের যেমন যথাযথ দ্বায়িত্ব পালন করতে হবে তেমনি শিক্ষার্থীদেরকেও সময়ের সদ্ব্যবহার নিশ্চিতের গুরুত্ব দেন ।

উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান জানান, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে ভালভাবে পড়াশোনার বিকল্প নেই। আধুনিক ক্লাসরুম,ল্যাব,মানসম্মত শিক্ষক, তাত্ত্বিক, ব্যবহারিক ও সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থী বান্ধব পরিবেশ তৈরি ও রক্ষা করার জন্য আইএসইউ বদ্ধপরিকর। ছাত্র-ছাত্রীদের ইংরেজি ভাষায় দক্ষতা বৃদ্ধিতে আইএসইউ এর যথাযথ উদ্দ্যোগের কথা তুলে ধরেন। শিক্ষার্থীদের যোগ্যতানুযায়ি পার্টটাইম ও গ্র্যাজুয়েশনের পর চাকরির সুবিধা দিচ্ছে এ বিশ্ববিদ্যালয়।তিনি আশা প্রকাশ করেন, নিকট ভবিষ্যতে এ  বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথমসারির একটি বিশ্ববিদ্যালয়ে উন্নীত হবে ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত ট্রেজারার এইচ. টি. এম. কাদের নেওয়াজ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইএসইউ রেজিস্ট্রার মো. ফাইজুল্লাহ কৌশিক। সৈয়দা ভূমিকা মাহমুদ ও সুলতানা  মুশফিকা রহমানের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারপার্সন প্রফেসর ড. মো. একরামুল হক ,সহযোগী অধ্যাপক মোহাম্মদ আলী, ইংরেজি বিভাগের চেয়ারপার্সন ড. আবু নাঈম, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপার্সন সৈয়দ মোস্তাফিজুর রহমান চৌধুরী, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপার্সন ইঞ্জিনিয়ার আব্দুল বাসেদ মিয়া ।

এসময় সিনিয়র ও নবীন ব্যাচের শিক্ষার্থীরা ও বক্তব্য রাখেন । অনুষ্ঠানে বিভিন্ন প্রোগ্রাম এর শিক্ষক-শিক্ষিকা ,শিক্ষার্থী ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন । শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

রেস্টুরেন্টে সংঘর্ষের ঘটনায় তিতুমীরের ৯ শিক্ষার্থীর বিরুদ্ধ…
  • ১৭ নভেম্বর ২০২৬
দক্ষতাকে কর্মসংস্থানে রূপান্তরের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত…
  • ১৭ নভেম্বর ২০২৬
ডিসেম্বর ঘিরে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে কঠোর নজরদারি, সতর্ক …
  • ১৭ নভেম্বর ২০২৬
১২ ঘণ্টা পর অবরুদ্ধ থেকে মুক্ত হলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভ…
  • ১৭ নভেম্বর ২০২৬
দেশে কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান হবে না: জামায়…
  • ১৬ নভেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয় তিন দিন বন্ধ ঘোষণা
  • ১৬ নভেম্বর ২০২৬