ভাড়া বাসায় ঝুলছিল বিশ্ববিদ্যালয় ছাত্রের মরদেহ

৩০ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪০ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৫২ PM
বিজয় দেবনাথ

বিজয় দেবনাথ © টিডিসি ফটো

নেত্রকোনা কলমাকান্দায় গলায় ফাঁস দেয়া এক ফার্মাসিস্টের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। তার নাম বিজয় দেবনাথ (২৮)। তিনি সিটি ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের ৭ম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

আজ শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে কলমাকান্দা সদরের উপজেলা মোড়ে একটি ভাড়া বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় পৌরসভার বীরেন্দ্র কুমার নাথের ছেলে।

পুলিশের ধারণা, ওই যুবক আত্মহত্যা করেছেন। তিনি কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মাসিস্ট পদে নিয়োজিত ছিলেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কাজের সুবাদে কলমাকান্দায় তার প্রথম কর্মস্থল। গত দেড় মাস আগে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফার্মাসিস্ট হিসেবে যোগদান করেন। তবে পুলিশের ধারণা তিনি আত্মহত্যা করেছেন। শনিবার ভোরে এ ঘটনা ঘটতে পারে বলে জানান পুলিশ।

কলমাকান্দা থানার (ওসি) আবুল কালাম জানান, ঝুলন্ত অবস্থায় ওই যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোনা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান তিনি।

বিজয় দেবনাথের মৃত্যুতে শোক প্রকাশ করেছে সিটি ইউনিভার্সিটির ফার্মেসি ক্লাব। সংগঠনটি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে জড়িত ৩ আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দ…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
ছয়তলা ভবন থেকে লাফ দেওয়া ড্যাফোডিলের শিক্ষার্থীর লাইফ সাপ…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
চুয়েটে র‍্যাগিংয়ের অভিযোগে ৯ শিক্ষার্থীকে শোকজ
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ হেফাজতে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী
  • ২০ সেপ্টেম্বর ২০২৬