ফল-২০২৩ নবীনবরণ

নবীন শিক্ষার্থীদের বরণ করে নিল ইউআইইউ

৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৭:২৫ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৫২ PM
ফল-২০২৩ নবীনবরণ অনুষ্ঠান

ফল-২০২৩ নবীনবরণ অনুষ্ঠান © টিডিসি ফটো

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’তে (ইউআইইউ) ফল-২০২৩ এর আন্ডারগ্রাজুয়েট ও পোস্ট গ্রাজুয়েট শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে ইউআইইউ খেলার মাঠে এটি অনুষ্ঠিত হয়। স্কুল অব বিজনেজ অ্যান্ড ইকোনমিকস, স্কুল অব সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, স্কুল অব হিউম্যানিটিস অ্যান্ড সোস্যাল সায়েন্সেস এবং স্কুল অব লাইফ সায়েন্সেসের সদ্য ভর্তি হওয়া শিক্ষার্থীরা এতে অংশ নেন।

নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ আবুল কাশেম মিয়া। অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন স্কুল অব বিজনেজ অ্যান্ড ইকোনমিকসের ডিন প্রফেসর ড. মোহাম্মদ মুসা এবং স্কুল অব সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এর ডিন প্রফেসর ড. হাসান সারোয়ার। অনুষ্ঠানে ইউআইইউ’র উপর একটি প্রেজেন্টেশন প্রদান করেন ইউআইইউ’র মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের প্রধান ড. শেখ শফিউল ইসলাম।

প্রধান অতিথি তাঁর বক্তৃতায় শিক্ষার্থীদের ক্লাসে নিয়মিত উপস্থিত, মনোযোগী হওয়া এবং নিজেকে সফল ও বিশ্বমানের দক্ষ মানব সম্পদ হিসাবে গড়ে উঠার ক্ষেত্রে নানামুখী দক্ষতা অর্জনের দিকে বিশেষ নজর দেয়ার আহ্বান জানান। 

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডাঃ মোঃ জুলফিকার রহমান বিশ্ববিদ্যালয়ের একাডেমিক নিয়মাবলী তুলে ধরেন। অন্যান্যদের মধ্যে ইউআইইউ’র দুইজন প্রাক্তন শিক্ষার্থী এসিআই লজিস্টিকস লিমিটেডের (স্বপ্ন) হেড অফ মার্কেটিং এবং হেড অফ বিজনেস জনাব মোঃ মাহাদী ফয়সাল ও ইউআইইউ’র সিএসই বিভাগের প্রভাষক নাবিলা সাবরিন স্বর্ণা এবং দুইজন নবাগত শিক্ষার্থী বক্তব্য প্রদান করেন। ইউআইইউ ক্যালচারাল ক্লাবের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনের মধ্যে দিয়ে নবীনবরণ অনুষ্ঠান শেষ হয়। 

নবীনবরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর অ্যাডভান্স রিসার্চের (আইএআর) নির্বাহী পরিচালক এবং প্রফেসর এমেরিটাস ড. এম রিজওয়ান খান, পরিচালক (সমন্বয়) অধ্যাপক এ.এস.এম সালাহউদ্দিন, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও পরিচালকসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও অবিভাবকবৃন্দ।

ঢাকা আলিয়ায় হামলার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও ৩ দফা দাবি
  • ০৫ আগস্ট ২০২৬
বিছানায় মাথা ঠেকানোর ৮ সেকেন্ডের মধ্যে ঘুমিয়ে পড়েন নরেন্দ্…
  • ০৫ আগস্ট ২০২৬
নেইমারকে ‘জোকার’ বললেন রেমোর সভাপতি
  • ০৫ আগস্ট ২০২৬
শেরপুর জেল ভাঙার দুই বছর: এখনো অধরা ৩৪৬ কয়েদি, উদ্ধার হয়নি …
  • ০৫ আগস্ট ২০২৬
সাঈদীর ছবিতে ‘ভুলে’ জুতা মেরে আক্ষেপে ভুগছেন ছাত্রদল নেতা, …
  • ০৫ আগস্ট ২০২৬
যবিপ্রবিতে নানা আয়োজনে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত
  • ০৫ আগস্ট ২০২৬