ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে নতুন সেমিস্টারের নবীন বরণ অনুষ্ঠিত 

২৮ সেপ্টেম্বর ২০২৩, ১০:১৪ AM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৫৭ PM
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠান

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠান © টিডিসি ফটো

২০২৩ সালের শীতকালীন সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের বরণ করল ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়। বুধবার (২৭ সেপ্টেম্বর) আয়োজিত এই নবীনবরণ অনুষ্ঠানে নতুন সেমিস্টারের ১১ টি বিভাগে স্নাতক শ্রেণীতে প্রায় ২২০০ শিক্ষার্থীকে বরণ করা হয়েছে।  

নবীন শিক্ষার্থীদের বেশীরভাগই নারী (৫৩%)। অনুষ্ঠানে নবীনদের বরণ করে নেবার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিয়ম কানুন, শিক্ষা কার্যক্রম, সুযোগ-সুবিধা সম্পর্কে ধারনা দেয়া হয়। 

নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর, অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শহিদুল হাসান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মাদ জিয়াউলহক মামুন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের তিনটি অনুষদের ডিনবৃন্দ নবীনদের উদ্দেশে বক্তব্য দেন।   

অনুষ্ঠানে বক্তারা নবীন শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী নাগরিক হয়ে গড়ে উঠার তাগিদ দেন। সেইসাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা জীবনে কঠোর অধ্যবসায়ের পাশাপাশি বিভিন্ন ক্লাব, গবেষণাগার এবং লাইব্রেরীতে সক্রিয় হয়ে একজন দক্ষ মানব সম্পদ রূপে নিজেকে গড়ে তোলার প্রস্তুতি নিতে পরামর্শ দেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, শিক্ষক, কর্মকর্তা এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।           

‘প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল কোনো দলীয় তহবিল নয়’— বরাদ্দ ন…
  • ১৪ মার্চ ২০২৬
পুলিশের ১০ জন কর্মকর্তাকে নতুন দায়িত্বে পদায়ন
  • ১৪ মার্চ ২০২৬
কমনওয়েলথ টিটি চ্যাম্পিয়নশিপ সিলেকশনে ডাক পেলেন ৩২ খেলোয়াড়
  • ১৪ মার্চ ২০২৬
শামা ওবায়েদের নাম ব্যবহার করে তদবির বন্ধে দুই উপজেলায় সতর্ক…
  • ১৪ মার্চ ২০২৬
কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্বে করোনায় ৪৭৬টি ল…
  • ১৪ মার্চ ২০২৬
২০২৭ সালের পাঠ্যপুস্তকের চাহিদা চাইল মাউশি
  • ১৪ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081