বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ প্রেসিডেন্সি ইউনিভার্সিটির নবনিযুক্ত উপাচার্যের

২৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫৬ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ১২:৫৩ PM
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান চৌধুরী ও অন্যান্যরা

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান চৌধুরী ও অন্যান্যরা © টিডিসি ফটো

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণ করেছেন বেসরকারি প্রেসিডেন্সি ইউনিভার্সিটির নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান চৌধুরী। 

শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির রেজিস্ট্রার মো. রুহুল আমিন ও অন্যান্য কর্মকর্তারা।

এসময় তিনি জাতির পিতার পরিবারের সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করেন। একই সাথে তিনি বীর মুক্তিযোদ্ধাদের কথা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করে তাদের আত্মার মাগফিরাত কামনাসহ পরিবার পরিজনের সর্বাঙ্গীণ মঙ্গল কামনায় মোনাজাত করেন। 

পুষ্পস্তবক অর্পণকালে মুক্তিযুদ্ধ চলাকালীন জাতির পিতা বঙ্গবন্ধুর অবিসংবাদিত ও অদম্য নেতৃত্বের কথা এবং মহান মুক্তিযুদ্ধ পরবর্তী বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয় ও দূরদর্শী স্বপ্নের কথা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান চৌধুরী।

সাঙ্গু নদী থেকে গলায় ও কোমড়ে রশি বাঁধা অজ্ঞাত তরুণীর পচাগলা…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
তেলের দাম বাড়ার খবরে মধ্যরাতে পাম্পে মোটরসাইকেলের দীর্ঘ সারি
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
বেড়াতে যাওয়ার কথা বলে পাঁচ যুবককে ডেকে নিয়ে অপহরণ, টেকনাফ থ…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
আত্মহত্যায় প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও স্ত্রী গ্রেপ্ত…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের পাশেই পুলিশ ফাঁড়ি চায় কুবি শিক্ষার্থীরা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ জনকে সাময়িক বরখাস্ত 
  • ২১ সেপ্টেম্বর ২০২৬