নিখোঁজের ১০ দিন পর নর্থ সাউথের শিক্ষার্থী যশোরে উদ্ধার

২৩ সেপ্টেম্বর ২০২৩, ১০:১৩ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ১২:৫৩ PM
তাওসিফ জাওয়াদ আহমেদ

তাওসিফ জাওয়াদ আহমেদ © ফাইল ছবি

ঢাকা থেকে নিখোঁজের ১০ দিন পর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী তাওসিফ জাওয়াদ আহমেদকে (২৫) যশোর থেকে উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় তাওসিফের বাবাকে যশোর জেলা পিবিআই থেকে ফোন করে জানান, তাকে উদ্ধার করা হয়েছে। তিনি বর্তমানে যশোরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে কথা বলতে পারছেন না তাওসিফ। 

গত ১২ সেপ্টেম্বর রাতে রাজধানীর রামপুরায় একটি বেসরকারি ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করতে গিয়ে আর বাসায় ফেরেননি তাওসিফ। এই ঘটনায় হাতিরঝিল থানায় তার বড় বোন তানজিনা আহমেদ একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। থানা-পুলিশের পাশাপাশি র‍্যাব, ডিবি, পিবিআই তদন্ত শুরু করে। 

নিখোঁজ তাওসিফের বাবা আলতাফ উদ্দিন আহমেদ বলেন, যশোর থেকে পিবিআই সদস্যরা ভিডিও পাঠিয়েছে। আমি নিশ্চিত হয়েছি, আমার ছেলে। তবে সে কথা বলতে পারছে না। ইশারায় কথা বলছে। তাকে অনেক মারধর করা হয়েছে। আমরা এখন যশোরের হাসপাতালে আছি।

পিবিআই যশোরের পুলিশ সুপার রেশমা শারমিন বলেন, গত শুক্রবার সন্ধ্যায় ফুটপাতে অজ্ঞাত এক তরুণকে পড়ে থাকতে দেখে ট্রাফিক পুলিশ। এরপর তাকে উদ্ধার করে আমরা হাসপাতালে নিয়ে যাই। তার চিকিৎসা নিশ্চিত করি। পরবর্তীতে তিনি তার নাম তাওসির বলে জানান। 

আরও পড়ুন: শিখো ডটকমের কর্মকর্তা তাওসিফ নিখোঁজ

‘এরপর তিনি একটি মোবাইল নম্বর দেন, সেই নম্বরে আমরা যোগাযোগ করে নিশ্চিত হই, ঢাকা থেকে নিখোঁজ সেই তাওসিফ এই তরুণ। তার পরিবার এখন যশোরে রয়েছে। তবে তিনি কথা বলতে পারছেন না। ঘটনা সম্পর্কে কিছুই বলতে পারছেন না। তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। তাকে মারধর করা হয়েছে। তার শরীর দুর্বল। তবে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।’

জানা গেছে, নিখোঁজ তাওসিফ তাঁর পরিবারের সঙ্গে পশ্চিম রামপুরা ওয়াপদা রোডের ৮১/১ নম্বর বাসায় থাকতেন। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস বসুন্ধরা থেকে ২০২০ সালে পড়াশোনা শেষ করেন। চলতি মাসের ৩ তারিখে শিক্ষা প্রযুক্তি বিষয়ক ভার্চুয়াল প্ল্যাটফর্ম ‘শিখো’ নামে একটি প্রতিষ্ঠানে চাকরি নেন। 

বাসা থেকে প্রতিদিন নিজের মোটরসাইকেলে বনানী অফিসে যাওয়া-আসা করতেন। গত ১২ সেপ্টেম্বর রাত সোয়া ৯টার দিকে অফিস শেষে রামপুরার বাসায় ফেরেন তাওসিফ। বাইক রেখে টাকা তোলার উদ্দেশে বাসার কাছাকাছি সিটি ব্যাংকের বুথে যান। এরপর ১০টা থেকে তাঁর ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পায় পরিবার।  

কারাগারে ৩ বছর, ইমরান খানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান
  • ০৫ আগস্ট ২০২৬
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে রিশাদের নতুন অধ্যায়
  • ০৫ আগস্ট ২০২৬
বুয়েটে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ, পদ ৫, আবেদন ১৭ আগস্ট…
  • ০৫ আগস্ট ২০২৬
আল-বেরুনী হলে ছাত্রলীগ কর্মী আটক, ছেড়ে দিতে জাকসু ভিপির তদ…
  • ০৫ আগস্ট ২০২৬
আমরা এমন বাংলাদেশ চাই যেখানে হেলমেট বাহিনী তৈরি হবেনা: যবিপ…
  • ০৫ আগস্ট ২০২৬
বিদেশি এজেন্ট দিয়ে দেশ অস্থির করার অপচেষ্টা চলছে: স্বাস্থ্য…
  • ০৫ আগস্ট ২০২৬