নটর ডেম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী

২৩ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪৪ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ১২:৫৫ PM
নটর ডেম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠান

নটর ডেম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠান © টিডিসি ফটো

১০ বছর পূর্তি উপলক্ষে নটর ডেম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এ সময় ৭০০ এর অধিক সাবেক শিক্ষার্থীদের হাসি–আনন্দ–স্মৃতিচারণ–আড্ডায় মুখর হয়ে উঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

শুক্রবার (২২ সেপ্টেম্বের) বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাস মতিঝিলে এই পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল অতিথিদের আলোচনা ও সাবেক শিক্ষার্থীদের স্মৃতিচারণ। দ্বিতীয় পর্বে ছিল প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক আয়োজন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপচার্য ড. কামরুল হাসান খান, সম্মানিত অতিথি হিসেবে ছিলেন অবসরপ্রাপ্ত কর্নেল যোসেফ এ. রোজারিও এবং বিশেষ অতিথি ছিলেন জনাব সোলাইমান শুখন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর উপ-উপচার্য, রেজিষ্ট্রার এবং প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয়কারীবৃন্দ।

এ সময় প্রাক্তন শিক্ষার্থীরা এই আয়োজনের মাধ্যমে আবার তাদের শেকড়ে ফিরতে পেরেছেন বলে তাদের অভিব্যক্তি প্রকাশ করেন এবং প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সম্পর্কের উন্নয়নে প্রতি বছর এমন আয়োজনের দাবি জানান তারা।

কারাগারে ৩ বছর, ইমরানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান
  • ০৫ আগস্ট ২০২৬
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে রিশাদের নতুন অধ্যায়
  • ০৫ আগস্ট ২০২৬
বুয়েটে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ, পদ ৫, আবেদন ১৭ আগস্ট…
  • ০৫ আগস্ট ২০২৬
আল-বেরুনী হলে ছাত্রলীগ কর্মী আটক, ছেড়ে দিতে জাকসু ভিপির তদ…
  • ০৫ আগস্ট ২০২৬
আমরা এমন বাংলাদেশ চাই যেখানে হেলমেট বাহিনী তৈরি হবেনা: যবিপ…
  • ০৫ আগস্ট ২০২৬
বিদেশি এজেন্ট দিয়ে দেশ অস্থির করার অপচেষ্টা চলছে: স্বাস্থ্য…
  • ০৫ আগস্ট ২০২৬