বিউবিটি সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

১৯ সেপ্টেম্বর ২০২৩, ১১:১২ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৫ PM
বিইউবিটি সোশাল ওয়েলফেয়ার ক্লাবের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী

বিইউবিটি সোশাল ওয়েলফেয়ার ক্লাবের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী © টিডিসি ফটো

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে (বিইউবিটি) দিনব্যাপি রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। বিউবিটি সোশাল ওয়েলফেয়ার ক্লাব এবং রেডক্রিসেন্টের উদ্যোগে এ কর্মসূচী পালন করা হয়। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিইউবিটি উপাচার্য প্রফেসর ড. মো. ফৈয়াজ খান এই কর্মসূচির উদ্বোধন করেন।

অনুষ্ঠান উদ্বোধনকালে বিউবিটি উপাচার্য প্রফেসর ড. ফৈয়াজ খান বিইউবিটি সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের এই ধরনের উদ্যোগের ভূয়াসী প্রশংসা করে বলেন, বিইউবিটি শিক্ষার্থীরা সর্বদাই সমাজসেবামূলক কর্মকান্ডে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আর বর্তমান ডেঙ্গুর প্রকোপে যেখানে প্রতিদিনই প্রচুর মানুষের রক্তের প্রয়োজন হচ্ছে সেখানে এই ধরনের কাজ সত্যিই প্রশংসার দাবীদার।

এসময় উপস্থিত ছিলেন বিউবিটি সোশাল ওয়েলফেয়ার ক্লাবের মডারেটর এবং ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক এবং বিউবিটি মেডিকেল সেন্টার চিকিৎসক সহ বিইউবিটি সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের সদস্যবৃন্দ।

উল্লেখ্য যে বিউবিটি সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব প্রতিনিয়ত বিভিন্ন  সমাজসেবামূলক কর্মকান্ড যেমন, রক্তদান কর্মসূচি, বৃক্ষরোপণ কর্মসূচি, অসহায় পুনর্বাসন এবং শীতবস্ত্র বিতরণের মতো কাজগুলো করে আসছে।

কারাগারে ৩ বছর, ইমরান খানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান
  • ০৫ আগস্ট ২০২৬
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে রিশাদের নতুন অধ্যায়
  • ০৫ আগস্ট ২০২৬
বুয়েটে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ, পদ ৫, আবেদন ১৭ আগস্ট…
  • ০৫ আগস্ট ২০২৬
আল-বেরুনী হলে ছাত্রলীগ কর্মী আটক, ছেড়ে দিতে জাকসু ভিপির তদ…
  • ০৫ আগস্ট ২০২৬
আমরা এমন বাংলাদেশ চাই যেখানে হেলমেট বাহিনী তৈরি হবেনা: যবিপ…
  • ০৫ আগস্ট ২০২৬
বিদেশি এজেন্ট দিয়ে দেশ অস্থির করার অপচেষ্টা চলছে: স্বাস্থ্য…
  • ০৫ আগস্ট ২০২৬