স্মার্ট বাংলাদেশ তৈরিতে ভূমিকা রাখবে ইস্টার্ন ইউনিভার্সিটি: শিক্ষা উপমন্ত্রী

১৯ সেপ্টেম্বর ২০২৩, ০২:৫৯ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৬ PM
শিক্ষা উপমন্ত্রী মহীবুল হাসান চৌধুরী

শিক্ষা উপমন্ত্রী মহীবুল হাসান চৌধুরী © ফাইল ছবি

শিক্ষা উপমন্ত্রী মহীবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে ২০২১ সালে এ রূপকল্প বাস্তবায়নের মাধ্যমে আধুনিক তথ্যপ্রযুক্তির প্রসারে বাংলাদেশ বিপ্লব সাধন করেছে। এখন মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে ‘স্মার্ট বাংলাদেশ’-এ পরিণত করা। সেই স্মার্ট বাংলাদেশ তৈরিতে ইস্টার্ন ইউনিভার্সিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর বসুন্ধরায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে ইস্টার্ন ইউনিভার্সিটির সপ্তম সমাবর্তন অনুষ্ঠানে উপমন্ত্রী এসব কথা বলেছেন। দুপুর ১২টায় শুরু হওয়া অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের প্রতিনিধি হিসেবে সভাপতিত্ব করেন তিনি। অনুষ্ঠানে ইউনিভার্সিটির চারটি অনুষদ থেকে সর্বোচ্চ সিজিপিএপ্রাপ্ত মোট ১০ জন শিক্ষার্থীকে স্বর্ণপদক দেয়া হয়।   

সমাবর্তন বক্তা ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ইমেরিটাস অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী। ইস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মোহাম্মদ আলী আজ্জম অনুষ্ঠানে বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন।

সমাবর্তন অনুষ্ঠানে সনদ ও গোল্ড মেডেলপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে শিক্ষা উপমন্ত্রী মহীবুল হাসান চৌধুরী বলেন, এ দেশ ও সমাজ আজ আপনাদের এ পর্যায়ে নিয়ে এসেছে। তাই দেশ ও সমাজের কাছে আপনারা ঋণী। আপনারা আপনাদের অর্জিত জ্ঞান, মেধা ও মনন দিয়ে দেশমাতৃকার কল্যাণ করতে পারলে সে ঋণ কিছুটা হলেও শোধ হবে। প্রতিকূল পরিস্থিতিতে কখনো হতাশ হবেন না, মনে সাহস রাখবেন। মনে রাখবেন, সাফল্যের শিখরে পৌঁছতে হলে আপনাদের অধ্যবসায়, পরিশ্রম ও কাজের প্রতি ভালোবাসা থাকতে হবে।

সমাবর্তন বক্তা অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী বলেন, আজকের গ্র্যাজুয়েটরা আগামী দিনের প্রতিনিধিত্ব করবে। তাই ন্যয়, নৈতিকতা ও দেশপ্রেমের মন্ত্রে উজ্জীবিত হয়ে একটি আদর্শ সমাজ গঠনে ভূমিকা রাখতে গ্র্যাজুয়েটদের প্রতি আহ্বান জানান তিনি।

ইস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মোহাম্মদ আলী আজ্জম বলেন, শিক্ষাক্ষেত্রে দেশ আজ যতটুকু এগিয়েছে, তার ভিত্তি রচিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমলে। তারই সুযোগ্য কন্যা মানীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও চান সবার জন্য উচ্চশিক্ষা নিশ্চিত করতে। তাই একটি সুন্দর শিক্ষাকাঠামো বিনির্মাণে তিনি আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছেন।

সপ্তম সমাবর্তন সফলভাবে সম্পন্ন করতে ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারি, বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠান এবং স্থানীয় ও জাতীয় গণমাধ্যমগুলোর সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপাচার্য অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন। সমাবর্তন গ্রহণকারীদের জীবনের সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন তিনি। শেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য দেন ইস্টার্ন ইউনিভার্সিটির ট্রেজারার অধ্যাপক মো. শামসুল হুদা। 

সমাবর্তন অনুষ্ঠান আয়োজন করা হয় ২০১৯ সালের ফল সেমিস্টার থেকে ২০২৩ সালের স্প্রিং সেমিস্টার পর্যন্ত সময়ে গ্র্যাজুয়েশন সম্পন্নকারী ৩১০৯ জন শিক্ষার্থীর জন্য। চারটি অনুষদ থেকে মোট ১০ জন শিক্ষার্থী এ বছর স্বর্ণপদকের জন্য মনোনীত হন।

তাদের মধ্যে চ্যান্সেলর গোল্ড মেডেল পান দুজন- কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের আবদুল্লাহ আল আসিফ ও ব্যবসায় প্রশাসন  (এমবিএ) বিভাগের ইসরাত জাহান সানা। তিনজনকে দেয়া হয় চেয়ারম্যানস গোল্ড মেডেল। তাঁরা হলেন- আইন বিভাগের মো. ওমর ফারুক, ইংরেজি বিভাগের নূর নাজলিমা জাহান ও এমবিএর মো. আমিনুল ইসলাম।

চার অনুষদ থেকে স্নাতক ডিগ্রিপ্রাপ্ত পাঁচজন পান ভাইস চ্যান্সেলর গোল্ড মেডেল। তারা হলেন- ইংরেজি বিভাগের আলিফ আল রহমান, বিবিএ’র নাদিয়া হোসেন উষা, সিএসই’র আবু রায়হান ভূঁইয়া, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের মারুফা ফেরদৌসি ও আইন বিভাগের তানভীর মাহতাব।

ড. ইউনূসকে নিজের লেখা বই উপহার দিলেন আবিদুল ইসলাম
  • ৩১ মার্চ ২০২৬
আরও ১৪ জনকে জেলা পরিষদ প্রশাসক নিয়োগ
  • ৩১ মার্চ ২০২৬
জোড় তারিখে অনলাইন এবং বিজোড়ে হবে অফলাইন ক্লাস
  • ৩১ মার্চ ২০২৬
নখের কালি না শুকাতেই জুলাই সনদ ভুলিয়ে দেওয়া হচ্ছে: শফিকুল ই…
  • ৩১ মার্চ ২০২৬
ফিলিস্তিন স্টাইলে লেবানন দখলের পরিকল্পনা প্রকাশ করল ইসরায়েল
  • ৩১ মার্চ ২০২৬
শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনের জবাব সরাসরি ডিআইএ-তে জমার নির্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence