স্ট্যামফোর্ডে আন্তর্জাতিক অণুজীব দিবস উদযাপিত

১৭ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩৮ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৭ PM

© সংগৃহীত

বাংলাদেশ সোসাইটি অব মাইক্রোবায়োলজি (বিএসএম) এবং ডিপার্টমেন্ট অব মাইক্রোবায়োলজি, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ- এর যৌথ উদ্যোগে রবিবার (১৭ সেপ্টেম্বর) স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি অডিটোরিয়ামে চতুর্থ আন্তর্জাতিক অণুজীব দিবস উদযাপন করা হয়েছে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর উপাচার্য অধ্যাপক ড. মনিরুজ্জামান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএসএম-এর ভাইস প্রেসিডেন্ট মনিরুল আলম, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. ইউনুছ মিয়া, বিজ্ঞান অনুষদের ডীন ড. আহমেদ কামরুজ্জামান মজুমদার, রেজিস্ট্রার আব্দুল মতিনসহ শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। মানব কল্যাণে অণুজীব বিজ্ঞানের তাৎপর্য অনুধাবনের মধ্য দিয়ে তরুণ প্রজন্মকে অণুজীব এবং অণুজীব বিজ্ঞান সম্পর্কে উৎসাহিত করার লক্ষ্যে এই আয়োজন করা হয়। 

দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং স্নাতক পর্যায়ের শিক্ষার্থীবৃন্দ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর সহকারী অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় আচার্য এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়-এর সিনিয়র প্রভাষক আকাশ আহমেদ অণুজীব বিজ্ঞান বিষয়ে বক্তব্য দেন।

অনুষ্ঠানের এক পর্যায়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অণুজীব বিজ্ঞান গবেষণাগার প্রদর্শন করানো হয়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্যে কুইজ প্রতিযোগিতা এবং স্নাতক স্তরের শিক্ষার্থীদের তিন মিনিট থিসিস (৩ এমটি) প্রতিযোগিতার আয়োজন করা হয়। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত বিশিষ্ট অণুজীব বিজ্ঞানীদের অংশগ্রহণে এক প্রশ্নোত্তর পর্বে মতামত বিনিময় করেন। 

চতুর্থ আন্তর্জাতিক অণুজীব দিবসে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার এবং সনদ প্রদানের মাধ্যমে উৎসাহিত করা হয়। অনুষ্ঠানটির আহবায়ক মো. আফতাব উদ্দিন বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও এই দিবসটি নিয়মিত উদযাপনের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টির আশাবাদ ব্যক্ত করেন।

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে রিশাদের নতুন অধ্যায়
  • ০৫ আগস্ট ২০২৬
বুয়েটে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ, পদ ৫, আবেদন ১৭ আগস্ট…
  • ০৫ আগস্ট ২০২৬
আল-বেরুনী হলে ছাত্রলীগ কর্মী আটক, ছেড়ে দিতে জাকসু ভিপির তদ…
  • ০৫ আগস্ট ২০২৬
আমরা এমন বাংলাদেশ চাই যেখানে হেলমেট বাহিনী তৈরি হবেনা: যবিপ…
  • ০৫ আগস্ট ২০২৬
বিদেশি এজেন্ট দিয়ে দেশ অস্থির করার অপচেষ্টা চলছে: স্বাস্থ্য…
  • ০৫ আগস্ট ২০২৬
রাষ্ট্রবিরোধী অপতৎপরতায় লিপ্ত থাকার অভিযোগে ইবির ৪৪ শিক্ষকে…
  • ০৫ আগস্ট ২০২৬