প্রাইমএশিয়ায় আন্ত:বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

১৭ সেপ্টেম্বর ২০২৩, ০১:৩০ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৭ PM
অতিথিবৃন্দ বিজয়ীর হাতে পুরষ্কার তুলে দিচ্ছেন

অতিথিবৃন্দ বিজয়ীর হাতে পুরষ্কার তুলে দিচ্ছেন © টিডিসি ফটো

প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক আন্ত: বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের কালচারাল ক্লাবের উদ্যোগে সম্প্রতি বনানী স্টার টাওয়ারের আইকিউএসি কনফারেন্স হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান মো. রায়হান আজাদ। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন- প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. ইফ্ফাত জাহান ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক উপ-কমিটির সদস্য শামীমা ইসলাম তুষ্টি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শুভময় দত্ত। বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) কাজী এ এস এম আরিফ, সিনিয়র স্টুডেন্ট কাউন্সেলর সালেহ আহমেদ, কালচারাল ক্লাবের আহ্বায়ক ও সহযোগী অধ্যাপক নাসরীন আহমেদ। এতে আরও উপস্থিত ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রণক, ফাইনান্স ডিরেক্টর, বিভিন্ন ডিপার্টমেন্টের চেয়ারম্যান ও ডিরেক্টরগণ।

আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন অতিথিরা। পুরষ্কার বিতরণ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয় কালচারাল ক্লাব। 

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে রিশাদের নতুন অধ্যায়
  • ০৫ আগস্ট ২০২৬
বুয়েটে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ, পদ ৫, আবেদন ১৭ আগস্ট…
  • ০৫ আগস্ট ২০২৬
আল-বেরুনী হলে ছাত্রলীগ কর্মী আটক, ছেড়ে দিতে জাকসু ভিপির তদ…
  • ০৫ আগস্ট ২০২৬
আমরা এমন বাংলাদেশ চাই যেখানে হেলমেট বাহিনী তৈরি হবেনা: যবিপ…
  • ০৫ আগস্ট ২০২৬
বিদেশি এজেন্ট দিয়ে দেশ অস্থির করার অপচেষ্টা চলছে: স্বাস্থ্য…
  • ০৫ আগস্ট ২০২৬
রাষ্ট্রবিরোধী অপতৎপরতায় লিপ্ত থাকার অভিযোগে ইবির ৪৪ শিক্ষকে…
  • ০৫ আগস্ট ২০২৬