প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উদ্যোগে ‘১৯৭১ সেই সব দিন’ সিনেমা প্রদর্শন

১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০১ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৯ PM

© সংগৃহীত

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উদ্যোগে বিভিন্ন বিভাগের প্রায় ২০০ শিক্ষার্থীদের আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় ঢাকার স্টার সিনেপ্লেক্সে “১৯৭১ সেই সব দিন” সিনেমা দেখানো হয়েছে। 

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করতে মুক্তিযুদ্ধের ওপর নির্মিত ‘১৯৭১ সেই সব দিন’ সিনেমা দেখতে শিক্ষার্থীদের সাথে উপস্থিত ছিলেন মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান চৌধুরী, রেজিস্ট্রার মোঃ রুহুল আমিন, বিভিন্ন বিভাগের শিক্ষক- শিক্ষিকা ও কর্মকর্তাবৃন্দ। 

মাননীয় উপাচার্য বলেন, এই সিনেমাতে শুধু রণাঙ্গনের চিত্রই নয়, এর বাইরের অদেখা একাত্তরের দুর্দশা ও বর্বরতাকেও দেখিয়েছে। সম্মানিত রেজিস্ট্রার বলেন, এই সিনেমায় যে আবেগ তৈরি হয়েছে, তাতে চোখে অজান্তেই পানি চলে আসছে।

শিক্ষার্থীরা বলেন, স্বাধীনতা পরবর্তী প্রজন্মকে ১৯৭১-এর চেতনায় উজ্জীবিত করতে এই ধরনের সিনেমা বেশী বেশী দেখা উচিত এবং মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জেনে সোনার বাংলা গড়ে তুলতে হবে।

ঝিনাইদহে শিশু সাবা হত্যা মামলায় প্রতিবেশী শান্তনার যাবজ্জীবন
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
‎চাকরির ভাইভা নিয়ে সংসদ সদস্য ফজলুর রহমানের বক্তব্যে জকসুর …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় অপসারণের পর ফের রাস্তার জায়গায় দেয়াল নির্মাণের অ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
কমিউনিকেশন অফিসার নিয়োগ দেবে ওয়ার্ল্ড ভিশন, আবেদন ২৪ সেপ্টে…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় ছাত্রীর সঙ্গে অনৈতিক কর্মকান্ডের ভিডিও ফাঁস: শি…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়নে সংশোধিত নীতিমালা জারি
  • ২২ সেপ্টেম্বর ২০২৬