বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ভিসির পুষ্পস্তবক অর্পণ

১৩ সেপ্টেম্বর ২০২৩, ০৪:০৬ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:০০ PM
পুষ্পস্তবক অর্পণ

পুষ্পস্তবক অর্পণ © সংগৃহীত

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মান্নান চৌধুরী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং জাতির পিতার পরিবারের সকল শহীদের রূহের মাগফেরাত কামনা করেন।  

বুধবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১ টায় ধানমন্ডির ৩২ নম্বর সড়কে অবস্থিত বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সম্মুখে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।

এ সময় তিনি বীর মুক্তিযোদ্ধাদের কথা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করে তাদের আত্মার মাগফিরাত কামনাসহ পরিবার পরিজনের সর্বাঙ্গীন মঙ্গল কামনায় মোনাজাত করেন। 

মুক্তিযুদ্ধ চলাকালীন জাতির পিতা বঙ্গবন্ধুর অবিসংবাদিত ও অদম্য নেতৃত্বের কথা এবং মহান মুক্তিযুদ্ধ পরবর্তী বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয় ও দূরদর্শী স্বপ্নের কথা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন।

উল্লেখ্য যে, মহামান্য রাষ্ট্রপতির অনুমোদনক্রমে গত ৩০ আগস্ট তিনি নব নিযুক্ত উপাচার্য হিসেবে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে যোগদান করেন। পুষ্পস্তবক অর্পণকালে আরো উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির রেজিস্ট্রার মোঃ রুহুল আমিন ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে রিশাদের নতুন অধ্যায়
  • ০৫ আগস্ট ২০২৬
বুয়েটে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ, পদ ৫, আবেদন ১৭ আগস্ট…
  • ০৫ আগস্ট ২০২৬
আল-বেরুনী হলে ছাত্রলীগ কর্মী আটক, ছেড়ে দিতে জাকসু ভিপির তদ…
  • ০৫ আগস্ট ২০২৬
আমরা এমন বাংলাদেশ চাই যেখানে হেলমেট বাহিনী তৈরি হবেনা: যবিপ…
  • ০৫ আগস্ট ২০২৬
বিদেশি এজেন্ট দিয়ে দেশ অস্থির করার অপচেষ্টা চলছে: স্বাস্থ্য…
  • ০৫ আগস্ট ২০২৬
রাষ্ট্রবিরোধী অপতৎপরতায় লিপ্ত থাকার অভিযোগে ইবির ৪৪ শিক্ষকে…
  • ০৫ আগস্ট ২০২৬