দেশে প্রথম হাইব্রিড রকেট ইঞ্জিনের সফল পরীক্ষা

১২ সেপ্টেম্বর ২০২৩, ০৪:২১ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:০০ PM

© সংগৃহীত

বাংলাদেশে প্রথম হাইব্রিড রকেট ইঞ্জিনের সফল পরীক্ষা করা হয়েছে। গত ১ সেপ্টেম্বর অ্যামেচার এক্সপেরিমেন্টাল রকেট্রি ঢাকা (এইআরডি) এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) এর ডা. আনোয়ারুল আবেদীন ইনস্টিটিউট অফ ইনোভেশন (ডি২এ২আই) এর সহযোগিতায় এই সফল পরীক্ষা করা হয়েছে। আজ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) এআইইউবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এইআরডির প্রকল্প প্রধান সুজু হেন বালডুইন চেন বলেন, অনেক দিন কঠোর পরিশ্রম এবং তথ্য উপাত্ত সংগ্রহের পরে, আমরা অবশেষে বাংলাদেশে প্রথম হাইব্রিড রকেট ইঞ্জিনের সফল পরীক্ষা করতে সক্ষম হয়েছি যা আমাদের দলের প্রতিটি সদস্যদের মধ্যে অন্য রকম অনুভূতি তৈরি করেছে। 

এইআরডি-এর সিএস প্রধান শাহজাইব মুয়াজ আবেদীন বলেন, আমরা অনেক দূর এসেছি এখন আর আমরা থেমে থাকার পরিকল্পনা করছি না। এইআরডি হাইব্রিড রকেট ইঞ্জিনের এই পরীক্ষা সামনে অব্যাহত থাকবে এছাড়া যারা মহাকাশ অনুসন্ধান এবং রকেট্রি বিষয়ে আগ্রহী তাদের জন্য এইআরডিতে গবেষণা উন্মুক্ত রয়েছে।

এইআরডির সদস্যদের মধ্যে রয়েছেন, সুজু হেন বালডুইন চেন, শাহজাইব মুয়াজ আবেদীন, স্যাম কুই, ইয়ান মেসারভে, রাজিন আলি, মুশফিকুর শাদিন, এন এম সাইফ কবির, আনহা ইসলাম, ইয়োহান কুলিবালি, লিয়াম অলিভার নোভাক, ইওজিন কিম।

প্রথম হাইব্রিড রকেট ইঞ্জিনের সফল পরীক্ষার সময় এইআরডি সদস্যদের অভিভাবকদের পাশাপাশি ব্র্যাক, এনএসইউ এবং এআইইউবির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

হৃদয় ঝড়ে উড়ে গেল গল গ্যালান্টস, ফাইনালে সাকিবের জাফনা কিংস
  • ০৫ আগস্ট ২০২৬
ন্যাশনাল হাসপাতালে ছাত্রদলের হামলা, আইনের আওতায় আনার দাবি এ…
  • ০৫ আগস্ট ২০২৬
ডালের সঙ্গে মুরগির নাড়িভুঁড়ি, পচা ডিম ও নিম্নমানের চাল দি…
  • ০৫ আগস্ট ২০২৬
কী আছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে ‘বিতর্কিত’ ডকুমেন্টারিতে?
  • ০৫ আগস্ট ২০২৬
সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২ত…
  • ০৫ আগস্ট ২০২৬
তেহারিতে মাংসের পরিবর্তে ইটের টুকরা, চুয়েটের হল ক্যান্টিনে …
  • ০৫ আগস্ট ২০২৬