মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিএসই বিভাগের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

০৭ সেপ্টেম্বর ২০২৩, ১০:১৪ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫০ PM
শিক্ষকদের সঙ্গে সিএসই বিভাগের নবাগত শিক্ষার্থীরা

শিক্ষকদের সঙ্গে সিএসই বিভাগের নবাগত শিক্ষার্থীরা © টিডিসি ফোটো

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ফল ২০২৩ সেমিস্টারে ভর্তি হওয়া সিএসই বিভাগের নবাগত ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত বঙ্গবন্ধু হাই-টেক সিটিতে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। 

সিএসই বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক শারমিনা জামানের সার্বিক তত্বাবধানে এ ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করা হয়। এতে সিএসই বিভাগের প্রভাষক শ্রেষ্ঠা মিত্র উপস্থিত ছিলেন। ওরিয়েন্টেশনের পাশাপাশি ছাত্র-ছাত্রীরা এ সময় হাই-টেক সিটি পরিদর্শন করেন। পরিদর্শনে সহায়তা করেন বঙ্গবন্ধু হাই-টেক সিটি-এর ইনচার্জ অফিসার মো. হাসান ইবনে শাহী। 

তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ছাত্র-ছাত্রীদেরকে ব্যবহারিক পড়াশোনায় উদ্বুদ্ধ করার অংশ হিসেবে ৩৫৫ একর জায়গা নিয়ে প্রতিষ্ঠিত দেশের সব চেয়ে বড় এই হাইটেক সিটিতে সিএসই বিভাগের নবাগত ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টশেন ও পরিদর্শনের আয়োজন করা হয়।

পারিবারিক বিরোধের জেরে অপহরণ, ধর্ষণে ব্যর্থ হয়ে শিশু ইরাকে …
  • ০৪ মার্চ ২০২৬
দুবাইয়ে আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে ইউএস-বাংলার বিশেষ ২ ফ্…
  • ০৪ মার্চ ২০২৬
ভূমি প্রতিমন্ত্রীর সহায়তায় মায়ের কিডনিতে জীবন ফিরে পেল ছেলে
  • ০৪ মার্চ ২০২৬
ইরানের নতুন সর্বোচ্চ নেতা কে এই মোজতবা?
  • ০৪ মার্চ ২০২৬
আখাউড়া স্থলবন্দরে আজ আমদানি-রপ্তানি বন্ধ
  • ০৪ মার্চ ২০২৬
অসম্ভবকে সম্ভব করা হলো না, জিতেও বাদ পড়ল বার্সেলোনা
  • ০৪ মার্চ ২০২৬