ফাইবার ও পলিমার নিয়ে আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার

৩০ আগস্ট ২০২৩, ১০:১৪ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৬ PM
সেমিনারে অতিথিবৃন্দ

সেমিনারে অতিথিবৃন্দ © টিডিসি ফটো

আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফাইবার ও পলিমার নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ আগস্ট ) বিশ্ববিদ্যালয়ের এম. এইচ. খান অডিটরিয়ামে সোসাইটি অব ফাইবার সায়েন্স, বাংলাদেশ ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের যৌথ উদ্যোগে আয়োজনে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাপানের টকিও ইনস্টিটিউট অব টেকনোলজির প্রফেসর তাকাসি কিতোনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপানের টকিও ইনস্টিটিউট অব টেকনোলজির প্রফেসর মিদোরি তাকাসাকি, আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ ফাজলী ইলাহী ও ট্রেজারার প্রফেসর ড. মো. মোস্তাফিজুর রহমান। এতে টেক্সটাইল বিভাগের প্রধান প্রফেসর ড. লাল মোহন বড়াল শুভেচ্ছা বক্তব্য রাখেন।

সেমিানারে অপর অংশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন। আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. মাহবুবুর রহমান গেস্ট অব অর্নার হিসেবে বক্তব্য প্রদান করেন। উদ্বোধনী ও সেমিনার, উভয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাপানের সিজুকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ও সোসাইটি অব ফাইবার সায়েন্স, বাংলাদেশ-এর সভাপতি প্রফেসর ড. এম. এ. বারিক।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ ফাজলী ইলাহী ও সেমিনারে বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. মাহবুবুর রহমান গুরুত্বপূর্ণ আলোচনা করেন। সেমিনারে আমন্ত্রিত অতিথিবৃন্দ, টেক্সটাইল বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের …
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, অর্থনীতি …
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
‘অস্ত্র বানান, মার্ডার হলে আমি দেখব’—সালথায় ইউপি চেয়ারম্যান…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় ক্যাড প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন-রানারআপ হাবিপ্রবির দুই …
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়নে ভুল, দুই বছরের শাস্তি পাচ্ছে…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চবিতে আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ‘মাস্তুল’ চলচ্চিত্রের বিশ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬