সোনারগাঁও ইউনিভার্সিটির নতুন ট্রেজারার অধ্যাপক একরামুল ইসলাম

২৯ আগস্ট ২০২৩, ০৯:১৩ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৮ PM
অধ্যাপক মোহাম্মদ একরামুল ইসলাম

অধ্যাপক মোহাম্মদ একরামুল ইসলাম © ফাইল ছবি

সোনারগাঁও ইউনিভার্সিটিতে নতুন ট্রেজারার নিয়োগ দেওয়া হয়েছে। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ একরামুল ইসলামকে তিন শর্তে এই পদে নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়টির চ্যান্সেলরের অনুমোদনক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ধারা ৩৩ (১) অনুযায়ী তিন শর্তে এই নিয়োগ প্রদান করা হয়েছে। এসব শর্তের মধ্যে রয়েছে- 

১) ট্রেজারার পদে তার নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ হতে চার বছর। তবে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এই নিয়োগ আদেশ বাতিল করতে পারবেন;

২) তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত বেতনভাতা প্রাপ্য হবেন এবং পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন;

৩) তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ অনুযায়ী দায়িত্ব পালন করবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

রেস্টুরেন্টে সংঘর্ষের ঘটনায় তিতুমীরের ৯ শিক্ষার্থীর বিরুদ্ধ…
  • ১৭ নভেম্বর ২০২৬
দক্ষতাকে কর্মসংস্থানে রূপান্তরের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত…
  • ১৭ নভেম্বর ২০২৬
ডিসেম্বর ঘিরে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে কঠোর নজরদারি, সতর্ক …
  • ১৭ নভেম্বর ২০২৬
১২ ঘণ্টা পর অবরুদ্ধ থেকে মুক্ত হলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভ…
  • ১৭ নভেম্বর ২০২৬
দেশে কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান হবে না: জামায়…
  • ১৬ নভেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয় তিন দিন বন্ধ ঘোষণা
  • ১৬ নভেম্বর ২০২৬