নিখোঁজের পরদিন সড়কের পাশে মিলল বিশ্ববিদ্যালয় শিক্ষকের লাশ

২৩ আগস্ট ২০২৩, ০৬:১০ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:০১ AM
লাশ

লাশ © ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল উপশহরের নির্জন এলাকা থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্দান ইউনিভার্সিটির শিক্ষক আবদুল্লাহ আল মামুনের (৩৬) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বজনরা জানিয়েছেন, ওই শিক্ষক গতকাল মঙ্গলবার থেকে নিখোঁজ ছিলেন। বুধবার (২৩ আগস্ট) দুপুরে উপজেলার পূর্বাচল ২০ নম্বর সেক্টরের রাস্তার পাশে নির্জন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

শিক্ষক আবদুল্লাহ আল মামুনের বাড়ি ফেনী জেলায়। তিনি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নর্দান ইউনিভার্সিটির শিক্ষক ছিলেন। পরিবার নিয়ে রাজধানীর দক্ষিণখানের কাউলা বাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন তিনি।

আব্দুল্লাহ আল মামুনের শ্বশুর আব্দুর রাজ্জাক চৌধুরী জানান, মঙ্গলবার (২২ আগস্ট) সকালে ইউনিভার্সিটি হয়ে উত্তরার একটি হাসপাতালে যাওয়ার উদ্দেশে বাসা থেকে বের হন মামুন। দুপুর ১২টার দিকে তার সঙ্গে শেষ কথা হয়। পরে মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

তিনি বলেন, খোঁজাখুঁজির পর সন্ধ্যা ছয়টায় তিনি (শ্বশুর) দক্ষিণখান থানায় একটি জিডি করেন। এরপর মোবাইল ট্র্যাকিংয়ে পূর্বাচলে অবস্থান দেখা যায়। পরে রূপগঞ্জ থানায় খোঁজখবর নিয়ে তারা জানতে পারেন একটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তখন ওই মরদেহটিই আব্দুল্লাহ আল মামুনের বলে শনাক্ত করেন তারা।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। যতটা জেনেছি তিনি মানসিকভাবে বিকারগ্রস্ত ছিলেন। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

নোবিপ্রবিতে আওয়ামীপন্থি শিক্ষক নেতাকে সদস্যসচিব করে জুলাই ড…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই রান-২০২৬ নিয়ে ডাকসুর নানা অব্যবস্থাপনার অভিযোগ, ক্ষো…
  • ০৫ আগস্ট ২০২৬
খেলা চলাকালীন মাঠেই বজ্রাঘাতে ফুটবলারের মৃত্যু
  • ০৫ আগস্ট ২০২৬
ঢাবিতে ৫০ শহীদ পরিবার নিয়ে জুলাই স্মৃতিস্তম্ভ ‘জুলাই নির্ভী…
  • ০৫ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদ…
  • ০৫ আগস্ট ২০২৬
বৃষ্টিতে বদলে গেল সমীকরণ, বাছাইপর্ব খেলতে হবে আয়ারল্যান্ডকে
  • ০৫ আগস্ট ২০২৬